ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এখন থেকে ভর্তি পরীক্ষা নিতে আইনগত বাধা থাকছে না। চাইলে তারা যেকোনো সময় ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাএর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে বুয়েট, মেডিকেলসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনেও আর কোনো আইনি বাধা থাকছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষা যথাসময়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের সরকারি–বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে একই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর ২০২৬।
গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিনহাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্ত সাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয়।
এর আগে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আজ সোমবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল।
উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় না করার অভিযোগে ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটটি করেছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী

Source - www.prothomalo.com ↗