গোপালগঞ্জের সার্বিক জনজীবন স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট ও বিপণিবিতান। অফিস-আদালত, ব্যাংক-বিমা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানও খোলা রয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি।