Bangladesh · 2026-11-23 18:35:22

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামশীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বিস্তারিত পড়ুন...
প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল
যমজ ভাই মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিলের এই ছবি এখন স্মৃতিমুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল যমজ ভাই। জন্ম গত বছরের ৮ নভেম্বর। সাফিনের ওজন একটু কম ছিল, তাই মা-বাবা তাকে ‘ছোট মিয়া’ আর সাদিলকে ডাকতেন ‘বড় মিয়া’ বলে। এ দুই মিয়াকে আর কখনো ডাকা হবে না মা-বাবার! হাম ও হাম-পরবর্তী নানা জটিলতায় শিশু দুটির মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন...
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
আবদুল আল-সাইয়েদ ও তাঁর স্ত্রী সারা জুকাকু‘অল্প বয়সে যেমন ছিল, সে এখনো তেমনই আছে। খুবই কর্মোদ্যমী, খুবই মেধাবী, খুবই মুখর। সত্যিই মানুষের সেবা করতে চায়।’ কথাগুলো জুডি জনসনের। এ বছরের নভেম্বরের শুরুর দিকে এবিসি নিউজের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে জুডি এ কথাগুলো বলেন। বিস্তারিত পড়ুন...
ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
২০১৫ সালের বাংলাদেশ সফরে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।ঢাকার এক পাঁচ তারকা হোটেলের একটা ছোট্ট ঘর। ২০১৫ সালের জুনের এক রাত। খাটে-মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সামনে হোটেলের বাইরে থেকে লুকিয়ে আনা রাতের খাবার। হোটেলের নিয়ম বলছে, বাইরের খাবার ঢোকানো যাবে না। ঘরের ভেতরে সেই নিয়ম ভাঙার উৎসব। বিস্তারিত পড়ুন...
বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না
২০১৪ সালে বাপ্পি লাহিড়ীর সোনা–রুপা মিলিয়ে ওজন ছিল ৫ কেজি ৩৭৪ গ্রামগলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট, চোখে কালো চশমা। বাপ্পি লাহিড়ীর এই সাজ যতটা পরিচিত ছিল, তাঁর সোনার গয়নার ওজন নিয়ে কৌতূহলও ছিল ততটাই। মঞ্চে কিংবা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখলেই দর্শকের দৃষ্টি যেত ঝলমলে গয়নায়। গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখা এই শিল্পী এত সোনা কেন পরতেন? তাঁর সংগ্রহে আসলে কতটা সোনা ছিল? বাংলাদেশের আজকের বাজারদরে তার মূল্যই–বা কত? বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗