Bangladesh · 2026-11-23 18:18:57

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বাড়ল তিন দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বাড়ল তিন দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। তবে পরীক্ষা পূর্ব ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিসংক্রান্ত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা ২৮ নভেম্বর নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
১১ নভেম্বর ২০২৬ থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে; যার সময়সীমা নির্ধারণ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত।
এর আগে সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানান। তাঁর ওই পোস্টের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তিন দিন সময় বাড়ানোর ঘোষণা দিল।
এদিকে আজ সোমবার (২৩ নভেম্বর) উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফলাফল পরিবর্তনের কারণে নতুন করে আবেদনের যোগ্যতা অর্জন করেছেন এমন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগ পাবেন।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি
*আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর
*বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর
*কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর
*চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং
*ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষা যথাসময়ে

Source - www.prothomalo.com ↗