Bangladesh · 2026-11-23 18:00:39

যোগদানের প্রায় দুই মাসেও বেতন পাননি প্রাথমিকের অধিকাংশ সহকারী শিক্ষক

যোগদানের প্রায় দুই মাসেও বেতন পাননি প্রাথমিকের অধিকাংশ সহকারী শিক্ষক
দীর্ঘ আট মাসের অপেক্ষার পর গত ১ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ সহকারী শিক্ষক। তবে যোগদানের প্রায় দুই মাস হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো বেতনভাতা পাননি। ডিসেম্বরের শুরুতে বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনিযুক্ত শিক্ষকেরা জানান, তাঁদের পে ফিক্সেশন-সংক্রান্ত তথ্য iBAS++ সিস্টেমে সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে দেখা যাচ্ছে না। ফলে বেতন বিল প্রস্তুত করা যাচ্ছে না। তবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলায় কিছু শিক্ষক বেতন পেয়েছেন।
সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জনশিক্ষকদের অভিযোগ, ডিডিওর আইডি থেকে পে ফিক্সেশন ফরওয়ার্ড করার পর তা হিসাবরক্ষণ অফিসে দেখা যাচ্ছে না। আবার সংশোধনের জন্য ফেরত পাঠালেও অনেক ক্ষেত্রে এডিট মেনুতে তথ্য পাওয়া যাচ্ছে না। সংশোধন জমা দিতে গেলে কারিগরি ত্রুটির বার্তাও দেখাচ্ছে।
এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষ জানিয়েছে, পে ফিক্সেশনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। কারিগরি ত্রুটির কারণে দেরি হতে পারে। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে, তা জানায়নি তারা।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা

Source - www.prothomalo.com ↗