মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যেকোনো পন্থা অবলম্বনের অধিকার একটি রাষ্ট্রের রয়েছে।
তেহরান এই প্রথম স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ অবরোধ ইরানের অর্থনীতিকে চরমভাবে আঘাত করছে।
ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা দৃঢ়তার সঙ্গে বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা জাতিসংঘের দলকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করার অনুমতি দেবেন না।
বলা হচ্ছে, এই মার্কিন নৌ অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। ইরানিরা বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা প্রকাশ্যেই তা স্বীকার করছে। কারণ, দেশটির ৮০ শতাংশের বেশি আমদানি ও রপ্তানি হরমুজ প্রণালি অথবা দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে হয়ে থাকে।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে ইরান

ইরানিরা এখন এই মার্কিন নৌ অবরোধের অবসানের জন্য ক্রমশ বিভিন্ন বিকল্প পথ খুঁজছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ সনদের দুটি অনুচ্ছেদের কথাও উল্লেখ করেছেন।
বাঘাই বলেন, ৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের যেকোনো সদস্যরাষ্ট্রকে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
ইরানের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল যুদ্ধই শুরু করেনি, বরং এই নৌ অবরোধও যুক্তরাষ্ট্রের অবৈধ বলপ্রয়োগেরই একটি ধারাবাহিকতা।
জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। বাঘাই বলেন, এটি ইরানকে সেই অধিকার দিয়েছে।
বাঘাই বলেন, ইরানি কর্মকর্তারা রাজনৈতিক, কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক দিক থেকে পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। ইরানের চারপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংঘাত আরও বৃদ্ধির বিষয়টিই এখন বিবেচনার টেবিলে প্রধান বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে।

Source - www.prothomalo.com ↗