Bangladesh · 2026-11-23 19:56:41

সুনামগঞ্জে সরকারের উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ

সুনামগঞ্জে সরকারের উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে সরকারের উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ সুনামগঞ্জ প্রতিনিধি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় বারের মত সুনামগঞ্জ জেলা পরিষদ প্রায় কোটি ৩ কোটি টাকার চেক বিতরণ করেছে।

সোমবার(২৩ নভেম্বর)দুপুরে শহরের মল্লিকপুর সুনামগঞ্জ জেলা পরিষদের হল রোমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন,মসজিদ,মাদ্রাসা, মন্দির ও শবদাহ করার স্থানের জন্য চেক হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী।

চেক বিতরণকালে তিনি জানান, বর্তমান সরকার গণমানুষের জনবান্ধব সরকার। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন এইজন্য আমরা অত্যান্ত খুশি। সুনামগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর এই সফর অত্যান্ত তাৎপর্যপূর্ণ। চেক বিতরণকালে তিনি আরও বলেছেন, আজকের এই চেক বিতরণ সুনামগঞ্জ-৪,সুনামগঞ্জ-১ সহ সংসদ সদস্য মহোদয়গণের অনুরোধে করা হচ্ছে। আগামীতেও সরকারে প্রতিশ্রুত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা পরিষদ নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করবে। তবে আপনাদের দেওয়া বরাদ্দের কাজগুলো যেনো সঠিক ভাবে করা হয় সেইদিকে একটু খেয়াল রাখবেন। আমরাও সঠিক ভাবে কাজ করা হচ্ছে কি না তদারকি করব।

চেক বিতরণ শেষে ই-টেন্ডার প্রক্রিয়ায় ঠিকাদার,সাংবাদিক ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে উন্মুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে কাজ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল,সহকারী প্রকৌশলী মোঃ শুয়াইব সরকার, সিপন কুমার দাস সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং সাংবাদিক নেতৃবৃন্দ

Source - www.bd24live.com ↗