অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করার পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য দিতে হবে আবেদনকারীকে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে উপস্থিত না হলে সংশ্লিষ্ট আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ জন্য সিস্টেমে প্রয়োজনীয় ব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৩ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, চলতি মাসের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে ৬ মাসের বেশি নতুন ভোটার নিবন্ধন আবেদন সিস্টেম সক্রিয় থাকবে। যদি কোনো ভোটার ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক দিতে উপস্থিত না হয় তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ওই আবেদন বাতিল করে দেবে।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার (কারিগরি) জানিয়েছেন, অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন দাখিলের পর আবেদনকারী ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য উপস্থিত না হলে সংশ্লিষ্ট আবেদন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে ভোটার নিবন্ধনে নতুন নিয়ম, ৬ মাসে দিতে হবে বায়োমেট্রিক

বৈঠকে তিনি আরও জানান, ইতোমধ্যে ফরম-২ যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনা রয়েছে।
Source - www.bd24live.com ↗