ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার জারি হলো জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আজ সোমবার দিল্লির সাকেত আদালতের বিচারপতি এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। এর আগে ধ্রুবকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। সাড়া না দেওয়ায় গত অক্টোবরে তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। তাতেও সাড়া না দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের মে মাসে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল।
মামলাটি করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি। তিনি নিজেকে রাজনৈতিক স্বেচ্ছাসেবক বলে পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয়। বিকাশের অভিযোগ, ২০১৮ সালে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে তাঁকে অসম্মান করা হয়েছে। ধ্রুব তাঁকে বিজেপির আইটি সেলের সঙ্গে জড়িত বলেও দাবি করেছিলেন।
ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

বিকাশের দাবি, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে তাঁর বিরুদ্ধে যেসব তথ্য হাজির করা হয়েছে, সব মিথ্যা ও দুরভিসন্ধিমূলক। ওই মিথ্যা তথ্য পরিবেশনের ফলে তাঁর সম্মানহানি হয়েছে। ধ্রুবর আপলোড করা ওই ভিডিওর শিরোনাম ছিল ‘বিজেপি আইটি সেল পার্ট টু’।
ওই ভিডিওতে ধ্রুব বলেছিলেন, তাঁকে কালিমালিপ্ত করতে বিজেপির আইটি সেল বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল।
‘রাজনৈতিক স্বেচ্ছাসেবক’ বিকাশ পান্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খোলেন। ধ্রুব রাঠির ওই ভিডিওর পরিপ্রেক্ষিতেই বিকাশ পান্ডে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছিলেন।
সেই মামলায় দিল্লির সাকেত কোর্ট ২০১৯ সালের জুলাই মাসে ধ্রুব রাঠিকে প্রথমবার সমন পাঠিয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি অস্ট্রিয়ায় ছিলেন। তাই আইনি প্রক্রিয়া বিলম্ব ঘটে।
ধ্রুব রাঠি ভারতের নাগরিক। কিন্তু বেশির ভাগ সময় তিনি জার্মানিতে থাকেন। তাই তাঁর বিরুদ্ধে জারি হওয়া মামলা আদালতে ঝুলেই ছিল। চলতি বছরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে যোগ দিতে তিনি ভারতে আসেন। এসআইআরের মাধ্যমে ভোট চুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সিজেপির ডাকা আন্দোলনে যোগ দিতে তিনি বেঙ্গালুরু আসেন।
সেখানে ধ্রুব সিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পরে দিল্লিতে আসেন একই দাবিতে সিজেপির ডাকা ‘যন্তর মন্তর টু’ আন্দোলনে যোগ দিতে। ১০ অক্টোবর সেই বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই দিল্লি লাগোয়া হরিয়ানার গুরগ্রামে তাঁর বাসস্থান থেকে পুলিশ তাঁকে আটক করে। সেই আটক ছিল সতর্কতামূলক। পুলিশ ধ্রুবকে গ্রেপ্তার করেনি।
২০ ঘণ্টা আটকে রাখার পর ধ্রুব রাঠি ভারত ছেড়ে চলে যান। পরে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের ভারত সরকারবিরোধী এক সমাবেশে অংশ নিতে তাঁকে দেখা যায়। সেখানে তিনি ভাষণও দেন। ওই সময় গুরগ্রামের বাড়িতে সমন নিয়ে যায় পুলিশ। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। গত ১৭ অক্টোবর জারি করা সেই পরোয়ানা ছিল জামিনযোগ্য।
নির্দিষ্ট সময়ের মধ্যে আদালাতে হাজিরা না দেওয়ায় আজ সোমবার সাকেত আদালতের ডিউটি ম্যাজিস্ট্রেট তথা ফার্স্টক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান ধ্রুবর বিরুদ্ধে এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Source - www.prothomalo.com ↗