রাজধানীর রমনা কালীমন্দির গেট এলাকায় সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মোরসালিনা অনিকা এবং ছাত্রনেতা অনিন্দ্য বিশ্বাসের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
আজ সোমবার উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ বিষয়ে যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, মোরসালিনা অনিকা উদীচী ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ‘ঢাকা পেপার্স’-এর হেড অব প্রোডাকশন। আর অনিন্দ্য বিশ্বাস বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞান অনুষদ শাখার আহ্বায়ক।
গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া তথ্যের বরাতে বিবৃতিতে অভিযোগ করা হয়, রমনা কালীমন্দির গেট এলাকায় ছাত্রদল নামধারী ১২ থেকে ১৩ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে মুজিব হল ছাত্রদলের কর্মী গোলাম মুকতাদির ইরামসহ তাঁর সহযোগীরা উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক ও ছাত্রনেতার ওপর হামলার ঘটনায় সিপিবি ও উদীচীর নিন্দা

বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও ছাত্রনেতার ওপর এ বর্বরোচিত আক্রমণ মুক্তচিন্তা, স্বাধীন সাংবাদিকতা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছিনতাই, চাঁদাবাজি ও তথাকথিত ‘মোরাল পুলিশিং’-এর নামে সাধারণ নাগরিক, নারী ও সংস্কৃতিকর্মীদের ওপর চড়াও হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, এ হামলা তারই ধারাবাহিকতা।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় প্রগতিশীল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সমাজে ভয়ের পরিবেশ তৈরি এবং ভিন্নমত ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলকে দমিয়ে রাখার সুপরিকল্পিত অপচেষ্টা।
আহত দুজনের দ্রুত সুস্থতা কামনা করে উদীচীর বিবৃতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও ‘মোরাল পুলিশিং’-এর নামে অপতৎপরতা বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাস ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে দেশের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সিপিবির নিন্দা
একই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি।
আজ সোমবার এক বিবৃতিতে কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর ও সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী ও ছাত্রনেতাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে মন্তব্য করে তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Source - www.prothomalo.com ↗