মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সশরীর উপস্থিত না হয়ে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ সোমবার এই আবেদন করেন তাঁরা।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতার কারণে শাহরিয়ার কবির ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন। আর আন্দোলনের সময়গুলোতে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন মোজাম্মেল বাবু। অন্য সময় তিনি ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত থাকার কথা বলেছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আগেই একটি আদেশ দিয়েছেন যে নিরাপত্তাহীনতা, অসুস্থতা বা অন্য যেকোনো কারণেই আসামি হাজির না হতে পারলে ভার্চ্যুয়ালি অংশ নিতে পারবেন। আসামি হাজির না হওয়ার কারণে বিচারকাজ আটকে থাকবে না।
ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুসহ ৪১ জন।
শেখ হাসিনা ও আব্দুর রাজ্জাকের অব্যাহতির আবেদন
শাপলা চত্বরের মামলার আসামিদের মধ্যে ৩০ জন পলাতক আছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে বলেছেন, এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক কারণে শেখ হাসিনাকে এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলা থেকে শেখ হাসিনার অব্যাহতি চান।
এই মামলার ১১ আসামি গ্রেপ্তার আছেন। তাঁদেরর মধ্যে রয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। শাপলা চত্বরের মামলা থেকে অব্যাহতি চেয়ে আজ আবেদন করেন তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষে আজ শুনানিতে অংশ নেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তবে তিনি শুনানি শেষ করতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ নভেম্বর।
এই মামলার গ্রেপ্তার আসামিদের মধ্যে আজ ১০ জনকে হাজির করা হয়। আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আজ এই মামলায় শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেন।

Source - www.prothomalo.com ↗