রাজবাড়ীর গোয়ালন্দে এসবি পরিবহনের একটি বাসের চাপায় জিসান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান খানখানাপুর ব্রাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির
রাজবাড়ীতে বাসচাপায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিসান নিহত

চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Source - www.bd24live.com ↗