মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তার অভিযোগ, অর্থনৈতিক ও নৌ অবরোধের নামে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে, অবরোধ চ্যালেঞ্জ করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে বাঘাই বলেন, মার্কিন হুমকি ইরানকে আরও ঐক্যবদ্ধ করবে।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেয়ার কথাও জানান তিনি। আর মার্কিন ভূখণ্ডে ডার্টি বোমা হামলার পরিকল্পনার অভিযোগকে যুদ্ধের দায় এড়ানোর কৌশল বলে দাবি করেছে তেহরান।
মার্কিন অবরোধ ভাঙতে তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা ইরানের

The post মার্কিন অবরোধ ভাঙতে তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা ইরানের appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗