পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম
জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথমবার ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান সুইডেন আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার যাতায়াত করেন। গত আগস্টে দেশে এলে তেজগাঁওয়ে তাঁকে ধরতে অভিযান চালায় ডিবি। তবে পালিয়ে যান তিনি। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পুরোনো ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় তাঁকে শনাক্ত করা যায়নি। তখন তিনি নিজেকে আলী আকবার পরিচয় দিয়েছিলেন। আজ গ্রেপ্তারের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।
Source - 1971.prothomalo.com ↗