Bangladesh · 2026-11-23 23:43:32

দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া, ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক

দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া, ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানস,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান -১৪ (এসআরবি)সহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

আজ সোমবার রাতে জেলা প্রশাসক,পুলিশ সুপার আইনশৃঙ্খলবাহিনীর টহল জোরদার করার লক্ষে মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলা পরিদর্শণ করেছেন। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে জেলা প্রশাসক বিএনপি নেতা, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময় শেষে ফুলবাড়িয়া দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশানার ভূমি শাওলিন নাহার, ওসি রাশেদুল হাসান, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদল, মীর কামরুজ্জামান আজাদ, জাকীর হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল ফজল উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে পরিকল্পিত ভাবে দাহ্য পর্দাথ্য দিয়ে আগুন দেয়। আগুনে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়। এঘটনায় গত ১৯ নভেম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইছমাতারা বাদী হয়ে অজ্ঞাত অসামী করে মামলা করেছেন। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করার লক্ষে জেলা প্রশাসক,পুলিশ সুপার আসেন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

Source - www.bd24live.com ↗