ফেনী সদর উপজেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ ছাড়া ফেনী সরকারি কলেজের জন্য দুইটি ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য একটি বাস বরাদ্দ এবং ফেনী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।