ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু সম্ভব সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা, ২২ নভেম্বর ২০২৬ঝড়–জলোচ্ছ্বাস হয়নি, কারও জান যায়নি। অবশ্য সে জন্য আগের মতো এখনো কেউ ক্রেডিট বা কেরামতি নিতে বলে বসেনি ‘আমাদের প্রস্তুতি দেখে আকভান রণে ভঙ্গ দিয়েছে’। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির ফাঁদে আমাদের যে সাড়ে সর্বনাশ হয়েছে, তার আলামত ক্রমে স্পষ্ট হচ্ছে।
সাংঘাতিক সব খবর আসছে সাতক্ষীরার তালা, ফেনী, ভোলা, রাজবাড়ী, বরগুনার আমতলী এবং সুন্দরবন–সংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনপদ থেকে। কোথাও মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কোথাও ধান ডুবে গেছে পানিতে, কোথাও শীতের সবজির বীজতলা, আবার কোথাওবা পেঁয়াজ বীজতলা, আলুখেত ভেসে গেছে। এক রাজবাড়ীতেই তিন–চার হেক্টর পেঁয়াজ বীজতলা পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি দপ্তর আন্দাজ করছে।
‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চার দিনে (১৯–২২ নভেম্বর) পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক যে প্রতিবেদন করেছে, তাতে দেখা যায় ২০ জেলার ২৪ হাজার ৮১৮ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শুঁটকি উৎপাদন। বিপর্যস্ত শুঁটকিমহাল দুবলারচর, আলোকো, মেহের আলীর চর, মাঝের কেল্লা, অফিস কেল্লা, নারকেলবাড়িয়াতে একনাগাড়ে চার দিন সূর্যের দেখা ছিল না। সেই সঙ্গে টানা তিন দিনের বৃষ্টিতে শুকানোর জন্য চাতালে ছড়িয়ে রাখা বিপুল পরিমাণ মাছ পচে গেছে। ফলে কমপক্ষে ১০ হাজারের বেশি জেলে, ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে।
শুঁটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছিল ৩০ অক্টোবর। কিন্তু পরপর তিনটি নিম্নচাপের প্রভাবে শুঁটকি উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে।
পূর্বাভাসের পরও কেন এ রকম ক্ষতি?
সতর্কতা দেওয়া হয়েছিল, কিন্তু মাঠের ফসল রক্ষা করা গেল না কেন? ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা সাধারণত মানুষকে জানায় কোথায়, কখন এবং কী ধরনের বিপদ হতে পারে এবং করণীয় কী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্যসেবা (BAMIS) ১৮ নভেম্বর জেলা কৃষি আবহাওয়া পরামর্শ বুলেটিনে ২০–২১ নভেম্বর ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা উল্লেখ করেছে।
বুলেটিনে কৃষকদের জন্য পরামর্শ ছিল—
• জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখা।
• বৃষ্টির আগে পরিপক্ব ফসল সংগ্রহ করা।
• বীজতলার সবজি চারা পলিথিন দিয়ে ঢেকে রাখা।
• সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ বন্ধ রাখা।
• বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকা।
অর্থাৎ, কৃষি খাতের জন্য বৃষ্টির ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আগাম কৃষি-আবহাওয়া পরামর্শ জারি করা হয়েছিল।
এখানে সতর্কতা এবং সেটা মনিটরিংয়ের ছয়টি সম্ভাব্য দুর্বলতা খতিয়ে দেখা প্রয়োজন—
ক. সতর্কবার্তা এবং মাঠপর্যায়ে বাস্তব পদক্ষেপের ব্যবধান
কৃষি আবহাওয়া বুলেটিনে ফসল রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সব কৃষক সময়মতো সেই তথ্য পেয়েছেন কি না, পেয়েও তা বাস্তবায়নের সক্ষমতা ছিল কি না, তা যাচাই করা প্রয়োজন। মাঠপর্যায়ে আবহাওয়া বুলেটিনের মর্ম বুঝিয়ে বলার এবং পদক্ষেপগুলো জানিয়ে দেওয়ার দায়িত্ব কি কাউকে দেওয়া হয়েছিল?
খ. আগাম সতর্কতা কি আগাম সহায়তার সঙ্গে যুক্ত ছিল
এটি সবচেয়ে বড় নীতিগত প্রশ্ন। কৃষকদের সতর্ক করা হয়েছিল; কিন্তু সতর্কবার্তার সঙ্গে শ্রমিক সহায়তা, ফসল কাটার ব্যবস্থা, অস্থায়ী সংরক্ষণ, দ্রুত নিষ্কাশন ও জরুরি সহায়তা কতটা যুক্ত ছিল, তার মূল্যায়ন দরকার।
গ. ফসল কাটার জন্য সময় ও শ্রমের সীমাবদ্ধতা
পাকা আমন ধান কাটার সময় দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও সব কৃষকের পক্ষে এক বা দুই দিনের মধ্যে ধান কাটা সম্ভব নয়। শ্রমিক পাওয়া, ধান কাটার খরচ, পরিবহন ও শুকানোর জায়গা—সবই সীমাবদ্ধতা তৈরি করতে পারে।
ঘ. নিষ্কাশনব্যবস্থার দুর্বলতা
নিচু জমি, অপর্যাপ্ত নালা, খাল ও জলপ্রবাহের বাধা এবং স্থানীয় জলাবদ্ধতা বৃষ্টির পানি দ্রুত সরাতে না পারলে ফসলের ক্ষতি বাড়তে পারে। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এসব কারণ বাস্তবে কতটা দায়ী, তা মাঠপর্যায়ে যাচাই করতে হবে।
ঙ. ফসলের পাশাপাশি কাটা ফসল সুরক্ষার ব্যবস্থা
মাঠে কেটে রাখা ধান শুকানো, সংরক্ষণ ও পরিবহনের ব্যবস্থা না থাকলে বৃষ্টির ক্ষতি আরও বাড়তে পারে। কৃষকের ঝুঁকি শুধু দাঁড়ানো ফসলের মধ্যে সীমাবদ্ধ নয়।
চ. শুঁটকিমহালগুলোর জন্য আলাদা সতর্কবাণী এবং জানমাল রক্ষার ব্যবস্থা
সূর্য না থাকলে আর টানা বৃষ্টি হলে মাছ শুকানো চাতালগুলো সুরক্ষার জন্য কোনো বাস্তবসম্মত প্রচারণা ছিল কি? বৃষ্টির সম্ভাব্য তারিখ অনুমান করার পর শুঁটকির জন্য মাছ ধরা বন্ধের কোনো নির্দেশনা ছিল কি না।
ঝড় ছাড়াই এত ক্ষয়ক্ষতি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কী বার্তা দেয়
সারা দেশে পাকা ধানের অপূরণীয় ক্ষতি এবং শুঁটকিমহালগুলোতে হাজার হাজার টন মাছ নষ্টের ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে: দুর্যোগ ব্যবস্থাপনা কি কেবল ঘূর্ণিঝড়ের সময় মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, নাকি দুর্যোগের পর মানুষের জীবিকা, উৎপাদন, ঋণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারও এর অংশ?
কৃষক আবু তাহের ও সাইবানু দম্পতি চার বিঘা জমির ধান কেটে জমিতেই রেখেছিলেন শুকানোর জন্য। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘরে তোলায় ব্যস্ত তাঁরা। বাখড়া, কালাই, জয়পুরহাট, ২২ নভেম্বর ২০২৬মনে রাখতে হবে, শুঁটকিমহালের জেলেদের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকি শুধু ঘূর্ণিঝড়ের বাতাস, বৃষ্টি ও ঢেউয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের ঝুঁকি তৈরি হয় কয়েকটি বিষয় একত্রে কাজ করার ফলে:
• সমুদ্রের অনিশ্চিত আবহাওয়া।
• মৌসুমি আয়নির্ভরতা।
• ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ গ্রহণ।
• মাছ শুকানোর জন্য রোদ ও আবহাওয়ার ওপর নির্ভরতা।
• বিকল্প কর্মসংস্থানের সীমাবদ্ধতা।
• দুর্যোগের পর আর্থিক পুনরুদ্ধারের অনিশ্চয়তা।
দুর্যোগ-সহনশীল জীবিকা (Disaster-resilient livelihoods) নিশ্চিত করতে হলে শুধু দুর্যোগের পূর্বাভাস ও উদ্ধার কার্যক্রম যথেষ্ট নয়। উৎপাদন, সংরক্ষণ, অর্থায়ন, ঋণ, শ্রমিকের নিরাপত্তা এবং দুর্যোগের পর পুনরুদ্ধার—সবকিছুকে একই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
শুঁটকিমহালগুলোর শুঁটকি উৎপাদন বাংলাদেশের উপকূলীয় জীবিকা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পরপর তিনটি ঘূর্ণিঝড়ের আঘাত দেখিয়ে দিয়েছে, মৌসুমি উৎপাদনব্যবস্থায় দুর্যোগের ক্ষতি কত দ্রুত মানুষের আয়, ঋণ, খাদ্য ও জীবিকার সংকটে রূপ নিতে পারে।
আকভানের ঘটনাটি শুধু বৃষ্টিতে ফসল বা শুঁটকি নষ্ট হওয়ার ঘটনা নয়; এটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা কতটা আগাম কার্যক্রমে রূপান্তরিত হয়েছিল, তার মূল্যায়নেরও সুযোগ।
১৮ নভেম্বর কৃষি আবহাওয়া বুলেটিনে ফসল রক্ষার পরামর্শ ছিল। ১৯–২০ নভেম্বর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং ২০ নভেম্বর থেকে প্রকাশিত সংবাদে পাকা ধান, কাটা ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা ও ক্ষতির খবর উঠে এসেছে।
এখন প্রয়োজন তিনটি পৃথক বিষয় যাচাই করা:
১. বৃষ্টির পূর্বাভাস কত আগে ও কতটা নির্ভুল ছিল?
২. আগাম পদক্ষেপ কৃষক, কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন পূর্বাভাস অনুযায়ী কী পদক্ষেপ নিয়েছিল?
৩. পরিণতি শেষ পর্যন্ত কী পরিমাণ ফসল, কৃষকের বিনিয়োগ ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে? এবং এর কোনো সুদূরপ্রসারী প্রভাব আছে কি না। যেমন প্রাণী খাদ্যের অভাব, ফিড মিলের সংকট ইত্যাদি।
এই তিন প্রশ্নের উত্তর একত্রে না পেলে শুধু সতর্কবার্তা দেওয়া হয়েছিল—এ কথা দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার সাফল্য বা ব্যর্থতা বিচার করা যাবে না।
আর কি কোনো আমলে যোগ্য বার্তা আছে
পাঠকেরা নিশ্চয় জেনেছেন সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে মহা ফ্যাসাদে পড়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।তাঁরা ‘ব্যাচ ট্যুরে’ ১৭ নভেম্বর সেন্ট মার্টিন দ্বীপে যান। ১৯ নভেম্বর তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা দ্বীপে আটকা পড়েন।
আটকে পড়া মোট ৩১ জন। তাঁদের মধ্যে আছেন ২ জন শিক্ষক, মোট ২৯ জন শিক্ষার্থীর মধ্যে নারী শিক্ষার্থী ১৩ জন। একজনের পা ভেঙে গেছে। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁদের ফেরা ও চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে খাবারের জন্য বরাদ্দ প্রায় শেষ এবং ফেরার তারিখ অনিশ্চিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পরীক্ষার তারিখ না পেছায়, তাহলে আটকে পড়াদের আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হবে না। বিশ্লেষণ করলে দেখা যাবে, যাত্রার তারিখ ঠিক করা থেকে শুরু করে জাহাজে ওঠা পর্যন্ত কর্তৃপক্ষ মাসের বিবেচনায় দেশের আবহাওয়া উপকূলের পরিস্থিতি পূর্বাভাস কোনো কিছুকেই কেয়ার (বিবেচনা) করেনি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নথি পর্যালোচনা করলে দেখা যাবে, অন্তত ১৪ নভেম্বর থেকেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা স্পষ্টভাবে বলা হচ্ছিল। শিক্ষাসফরের তারিখের সঙ্গে পূর্বাভাসের তুলনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। জাবিপ্রবির দল ১৭ নভেম্বর সেন্ট মার্টিনে পৌঁছেছিল। ওই দিনও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঘূর্ণিঝড় আকভানের শক্তিশালী হওয়ার এবং ২০ নভেম্বর ভারতের উপকূল অতিক্রম করার সম্ভাবনা উল্লেখ ছিল। যাত্রার আগেই তাদের সে খবর জানার কথা।
• ১৪ নভেম্বর: ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার পূর্বাভাস।
• ১৫ নভেম্বর: Depression এবং ১৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।
• ১৭ নভেম্বর: ঘূর্ণিঝড় আকভান শনাক্ত; প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস।
• ১৭ নভেম্বর: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দল সেন্ট মার্টিনে যায়।
• ১৯ নভেম্বর: ফেরার নির্ধারিত দিন; জাহাজ চলাচল বন্ধ।
• ২০ নভেম্বর: শিক্ষার্থী দলসহ ১,০০০–১,৫০০ পর্যটক আটকে থাকার খবর প্রকাশিত হয়।
অর্থাৎ, শিক্ষার্থীদের সেন্ট মার্টিনে যাওয়ার আগেই অন্তত তিন দিন ধরে নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল। ১৭ নভেম্বর, যেদিন তাঁরা দ্বীপে যান, সেদিন ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি বৃদ্ধির বিষয়ে নির্দিষ্ট পূর্বাভাসও প্রকাশিত হয়েছিল।
‘আকভান’ যদি তীব্রতর হয়ে আঘাত হানত, একানব্বই হতো (আল্লাহ মাফ করুন)। তবে এই শিক্ষার্থীদের স্মরণে বড়জোর একটা ছাত্রাবাসে কি সড়কের নামকরণ হতো। জনগণের করের টাকায় মিলাদ হতো। দাবি জোরদার হলে অভিভাবকদের কিছু অনুদান ধরিয়ে দিয়ে আমরা সবকিছু ভুলে যেতাম, যেমন ভুলেছি জগন্নাথ হলের ইমারত ধসে নিহত শিক্ষার্থীদের। পরিষ্কার পূর্বাভাস থাকার পরও যারা শিক্ষার্থীদের এ রকম মরণঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছিল, তাদের জবাবদিহির কাঠগড়ায় কি কেউ ডাকতে পারবেন? পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখানোর দিন শেষ হোক।
* ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন’ গ্রন্থের সংকলক ও সম্পাদক wahragawher@gmail.com

Source - www.prothomalo.com ↗