পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে অবশেষে নিজেদের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবটি কত টাকার, তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার সিদ্ধান্ত বোর্ডের সভাতেই নেওয়া হয়। শ্রমিকপক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে, এটি গ্রহণযোগ্য নয়।