Bangladesh · 2026-11-24 06:00:00

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন
ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালাতে চাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ তোড়জোড় নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় টিকে থাকতেই ইরানে আবার হামলা চালাতে চাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে অন্য কোনো কারণ থাকার সুযোগ নেই।
ইসরায়েলের নির্বাচনের পর নেতানিয়াহু এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তাঁর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলছেন তিনি। তবে এ প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখেনি। সব মিলিয়ে তিনি বড় রাজনৈতিক চাপে রয়েছেন।
ইরানে নতুন করে হামলার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি হোয়াইট হাউস, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্ক অবগত কর্মকর্তারা।
কিন্তু ইরানে এখনই এই হামলার প্রয়োজন কেন, এ হামলা থেকে কী অর্জন হবে কিংবা নতুন করে হামলা আঞ্চলিক সংঘাতে রূপ নিলে, তা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে—এসব বিষয়ে ইসরায়েলের নাগরিকদের এখনো কিছুই জানাননি নেতানিয়াহু। বিশ্লেষকেরা বলছেন, ইরানে নতুন হামলা ইসরায়েলের নাকি নেতানিয়াহুর স্বার্থ রক্ষা করবে, তা স্পষ্ট নয়।
তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে ইরান বিষয়ক গবেষণার প্রধান রাজ জিমট বলেন, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে আলোচনা থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানের সামরিক সক্ষমতা ক্রমেই ইসরায়েলের বড় হুমকি হয়ে উঠছে। ফলে অদূর ভবিষ্যতে ইরানে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে ঐকমত্য বাড়ছে।
তবে এমন পদক্ষেপ কখন নেওয়া উচিত সে বিষয়ে সন্দেহ আছে গবেষক রাজ জিমটের। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত এটা ঠিক। তবে কখন নেওয়া হবে, সে বিষয়ে ঐকমত্য নেই। জিমটের ভাষায়, ‘এ জন্য এখনই কি সত্যিই পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমার সন্দেহ আছে।’
ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬ নেতানিয়াহু যে কোনো কিছু করতে পারেন
ইসরায়েলিদের মধ্যে এখন একটি ধারণা ছড়িয়ে পড়েছে। তা হলো, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু বলতে গেলে যেকোনো কিছু করতে পারেন। ফলে ইরানে হামলা চালানো প্রয়োজন বলে তিনি যে বক্তব্য দিচ্ছেন, তার প্রতি অনেকেরই আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। আর সেটি যে এখনই করতে হবে—এমন দাবির ওপর বিশ্বাস করাটা আরও কঠিন।
ইসরায়েলের বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ও দেশটির সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান ইয়ার গোলান বলেন, ‘নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু ইসরায়েলকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী একটি সরকারের নতুন সামরিক অভিযান শুরু করার কোনো যৌক্তিকতা নেই।’
ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে এমন এক জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করতে পারে, যা নেতানিয়াহুর ঐক্যের সরকার প্রস্তাব প্রত্যাখ্যানের ক্ষেত্রে আইজেনকট ও তাঁর মিত্রদের কঠিন পরীক্ষায় ফেলবে।সম্প্রতি নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক জোটের নেতৃত্বে থাকা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের সুযোগ দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গতকাল সোমবার তিনি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা নতুন সরকার গঠনের আগে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন—এমন কোনো হুমকি আমি দেখছি না।’
এর জবাবে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘যাঁরা তাৎক্ষণিক হুমকির গুরুত্ব কমিয়ে দেখছেন, তাঁরা রাজনৈতিক কারণেই সেটি করছেন।’ আর প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান দাবি করেছেন, ইরান বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের পেছনে একটি বিবেচনাই কাজ করছে। তা হলো ইসরায়েল ও এর নাগরিকদের নিরাপত্তা।
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিনবিরোধী বিলবোর্ড। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং লেখা রয়েছে—‘মহান বিজয়, হরমুজ প্রণালি’। ১ সেপ্টেম্বর ২০২৬ইসরায়েল কি একাই হামলা চালাতে পারে
ইরানে একাই ইসরায়েল হামলা চালাবে, নাকি যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং ইরানের পাল্টা হামলার মুখে মার্কিন সহায়তার নিশ্চয়তা পেলে তা করবে—এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের তিনজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনায় সামরিক বাহিনীর অবস্থান ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলার সুযোগ তৈরি হলেই কেবল ইসরায়েলের মাঠে নামা উচিত।
তবে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে। তখন এই সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। ওই তিন কর্মকর্তার ভাষ্যমতে, এরপরও ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের অনেকের মত হলো, নিকট ভবিষ্যতে ইরানে এককভাবে হামলা চালানো উচিত হবে না।
যদিও এখনই সামরিক পদক্ষেপ নিলে রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন নেতানিয়াহু। এতে ৬ ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার আগে নতুন সরকার গঠনে আইজেনকটের প্রচেষ্টা ব্যাহত হতে পারে। একই সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবিতে জনমত তৈরি হতে পারে। ওই সরকারে নেতানিয়াহুও থাকবেন।
সমঝোতা-চুক্তি কিছুই হলো না নেতানিয়াহু ও আইজেনকটের দলের, এখন কী হবেতেহরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ৬ মার্চ, ২০২৬আইজেনকট ও তাঁর মিত্ররা সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নির্বাচনে গত মাসের তুলনায় ভালো ফল করবেন বলে প্রত্যাশা নেতানিয়াহুর।২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচনের আগে জনমত জরিপে নেতানিয়াহুর পরাজয়ের আভাস পাওয়া যাচ্ছিল। তবে নির্বাচনী প্রচারের সময় জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছিলেন তিনি। কিন্তু এখন প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের সরকারের পক্ষে কথা বলে আসছেন নেতানিয়াহু।
নির্বাচনে নেতানিয়াহুর জোটের ফল ভালো হয়নি। ১২০ আসনের পার্লামেন্টে বিরোধী দলগুলো পেয়েছে ৬৭টি আসন। নির্বাচনের পরের দিনগুলোতে প্রথমে ভোটের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানত আরব দলগুলোর সমর্থনে বিরোধীদের সরকার গঠন ঠেকানোর চেষ্টা করেন। আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্টকিন্তু ৭ নভেম্বর নেতানিয়াহু ও তাঁর মিত্ররা হঠাৎ করেই জাতীয় ঐক্যের সরকারের পক্ষে প্রচার শুরু করেন। তাঁদের যুক্তি, ইসরায়েলের ইহুদি রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে থাকতে হবে। অর্থাৎ তাঁর ডানপন্থী জোটের সঙ্গে মধ্যপন্থী ও বামপন্থী দলগুলোকে যুক্ত হতে হবে। নেতানিয়াহুর ভাষায়, এর লক্ষ্য হবে ইরানের পারমাণবিক হুমকি দূর করা এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে রক্ষা করা।
দুই দিন পর নেতানিয়াহু আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তাঁর ভাষায়, ‘স্বাভাবিকভাবেই এই সরকারের নেতৃত্ব দেওয়া উচিত সবচেয়ে বড় দলটির।’ সেই দলটি হলো তাঁর নিজের দল লিকুদ। নির্বাচনে দলটি পেয়েছে ২৭টি আসন। তবে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর কাছ থেকে এ প্রস্তাবে কোনো সাড়া মেলেনি। আইজেনকটের দল ইয়াশার পেয়েছে ২১টি আসন।
নির্বাচনের পর বড় পর্দায় আইজেনকোটের ছবির সামনে জাতীয় ও দলীয় পতাকা নাড়িয়ে সমর্থন জানান ইয়াশার পার্টির কর্মী-সমর্থকেরাকঠিন পরীক্ষায় পড়তে পারেন আইজেনকট
তবে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে এমন এক জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করতে পারে, যা নেতানিয়াহুর ঐক্যের সরকার প্রস্তাব প্রত্যাখ্যানের ক্ষেত্রে আইজেনকট ও তাঁর মিত্রদের কঠিন পরীক্ষায় ফেলবে। এর সাম্প্রতিক নজিরও রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকারে যোগ দিয়েছিলেন।
এরই মধ্যে গত বুধবার ও বৃহস্পতিবার আইজেনকটের দুই গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেন নেতানিয়াহু। তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির নেতা নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। দুজনই আইজেনকটের বিরোধী জোটের নেতা।
আবিগদো লিবারম্যানবেনেট বলেছেন, তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। তবে অন্তত শুরুতে সেই সরকারের নেতৃত্বে থাকতে হবে আইজেনকটকে। অন্যদিকে নেতানিয়াহুকে নিয়ে কোনো ঐক্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লিবারম্যান। তিনি এটিকে ‘ফাঁদ’ বলে অভিহিত করেছেন। তাঁর ভাষায়, ‘পৃথিবী উল্টে গেলেও আমি নেতানিয়াহুর সঙ্গে সরকারে যাব না।’
বিশ্লেষকদের মতে, এসব মতপার্থক্যই প্রমাণ করে যে জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়ে নেতানিয়াহুর কৌশল কিছুটা সফল হয়েছেন। এর ফলে আইজেনকটের জোটের ভেতরে মতবিরোধ বাড়ছে। আইজেনকট ও তাঁর মিত্ররা সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নির্বাচনে গত মাসের তুলনায় ভালো ফল করবেন বলে প্রত্যাশা নেতানিয়াহুর।
ট্রাম্প মুখ ফিরিয়ে নিলেও মরিয়া নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলেনিজেকে ক্ষমতায় রাখতে ভয়ংকর ‘খেলায়’ মেতেছেন নেতানিয়াহুক্ষমতার ১৯ বছরে যুদ্ধবাজ নেতানিয়াহুর যত কুকর্ম

Source - www.prothomalo.com ↗