আধুনিক সময়ে এসে আমরা মানুষের নৈতিকতা ও ধর্মবোধকে প্রায়ই দুটি আলাদা বাক্সে বন্দী করে ফেলি।
একদল মানুষ মনে করেন, ধর্মীয় অনুশাসন ছাড়া শুধু ‘ভালো মানুষ’ হওয়াই যথেষ্ট; আবার আরেক দল শুধু বাহ্যিক ইবাদত-বন্দেগিকেই ধর্মের পূর্ণতা মনে করে মানুষের প্রতি দায়বদ্ধতাকে ভুলে যান। অথচ ইসলামের প্রাথমিক যুগের শিক্ষায় খোদাভীতি (তাকওয়া) এবং মানবিক সদগুণ (ফাজাইল) কখনোই আলাদা ছিল না।
পবিত্র কোরআনে যেমন নামাজকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকার মাধ্যম বলা হয়েছে (সুরা আনকাবুত, আয়াত: ৪৫), তেমনি প্রিয় নবী (সা.) প্রতিবেশীকে কষ্ট না দেওয়া ও সম্মান করাকে প্রকৃত ইমানের অংশ হিসেবে ঘোষণা করেছেন (সহিহ বুখারি, হাদিস: ৬০১৮)।
স্রষ্টার প্রতি প্রেম এবং সৃষ্টির প্রতি মমতার এই অবিচ্ছেদ্য সম্পর্ক সবচেয়ে গভীরভাবে ফুটে উঠেছে ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব (রা.)-এর বাণী ও জীবনদর্শনে।
আগে খোদাভীতি, নাকি মানবিকতা: হজরত আলীর জীবনদর্শন যা বলে

ইমানের চার স্তম্ভ ও ন্যায়বিচারের শ্রেষ্ঠত্ব
আলী (রা.) ছিলেন একাধারে প্রাজ্ঞ দার্শনিক, ন্যায়পরায়ণ শাসক, অকুতোভয় যোদ্ধা ও নিবেদিতপ্রাণ আবিদ। নাহজুল বালাগাহ ও দস্তুর মাআলিমিল হিকাম গ্রন্থে সংকলিত তাঁর বক্তৃতা ও পত্রাবলিতে দেখা যায়, মানুষের প্রতি দয়া ও ন্যায়বিচার ছাড়া স্রষ্টার নৈকট্য অর্জন অসম্ভব।
হজরত আলী (রা.)আমানতের খেয়ানত করেন না, প্রতিবেশীকে কখনো কষ্ট দেন না এবং এমনকি শত্রুর প্রতিও অবিচার করেন না। যে তাঁদের ওপর জুলুম করে, তাঁরা তাকে ক্ষমা করে দেন; আর যে সম্পর্ক ছিন্ন করে, তাঁরা তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগান।একবার আব্বাদ ইবনে কায়েস নামের এক ব্যক্তি তাঁকে ইমানের স্বরূপ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ইমানকে চারটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়ানো একটি সুদৃঢ় প্রাসাদের সঙ্গে তুলনা করেন—ধৈর্য, দৃঢ় বিশ্বাস, ন্যায়বিচার এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম।
তাঁর ব্যাখ্যায় এই সংগ্রাম শুধু রণাঙ্গনের লড়াই নয়; বরং সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ এবং নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে দমন করার এক নিরন্তর সাধনা।
আলী (রা.) মানবিক গুণাবলির মধ্যে ন্যায়বিচারকে, এমনকি উদারতারও ওপরে স্থান দিয়েছেন। তাঁর মতে, উদারতা অনেক সময় কোনো বিষয়কে তার নির্ধারিত সীমার বাইরে নিয়ে যায়, কিন্তু ন্যায়বিচার প্রতিটি জিনিসকে তার সঠিক জায়গায় স্থাপন করে।
মিসরের শাসনকর্তা মালিক আল-আশতারকে লেখা ঐতিহাসিক চিঠিতে তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের প্রতি মমতা ও সমান আচরণের নির্দেশ দিয়ে বলেছিলেন, রাষ্ট্রে বসবাসকারী মানুষগুলো হয় ধর্মে তোমার ভাই, নতুবা সৃষ্টিগতভাবে তোমারই মতো মানুষ।
মুত্তাকি কারা? হাম্মামের প্রশ্নের উত্তরে আলী
একদিন হাম্মাম নামের এক নিবেদিতপ্রাণ সঙ্গী হজরত আলীকে অনুরোধ করলেন, ‘আমিরুল মুমিনিন, প্রকৃত মুত্তাকি বা খোদাভীরু মানুষদের এমনভাবে বর্ণনা করুন যেন আমি তাদের চোখের সামনে দেখতে পাই।’
জবাবে তিনি প্রথমেই কোরআনের বাণী স্মরণ করিয়ে দেন যে আল্লাহ তাদের সঙ্গেই আছেন, যারা তাঁকে ভয় করে এবং সৎকর্ম করে। (সুরা নাহল, আয়াত: ১২৮)
এরপর তিনি মুত্তাকিদের যে অনন্য চিত্র এঁকেছেন, সেখানে আধ্যাত্মিক সাধনা ও সামাজিক শিষ্টাচার একাকার হয়ে গেছে।
যেমন ছিল আলী ও ফাতেমার সংসারহজরত আলীর দর্শন মানুষকে সংসারবিমুখ বৈরাগ্য শেখায় না; বরং সমাজের ভেতরে থেকে দায়িত্বশীল ও সুন্দর জীবন গড়ার অনুপ্রেরণা দেয়।তাঁর ভাষায়, মুত্তাকিরা রাতের নির্জনতায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে কোরআন পাঠ করেন এবং প্রভুর দরবারে নিজেদের পাপের ক্ষমা চান। আর দিনের আলোয় তাঁরা হয়ে ওঠেন কোমল, বিনয়ী ও প্রজ্ঞাবান।
তাঁরা বিপদে ধৈর্য ধরেন, সুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমানতের খেয়ানত করেন না, প্রতিবেশীকে কখনো কষ্ট দেন না এবং এমনকি শত্রুর প্রতিও অবিচার করেন না। যে তাঁদের ওপর জুলুম করে, তাঁরা তাকে ক্ষমা করে দেন; আর যে সম্পর্ক ছিন্ন করে, তাঁরা তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগান।
বৈরাগ্য নয়, ভারসাম্যপূর্ণ জীবন
হজরত আলীর দর্শন মানুষকে সংসারবিমুখ বৈরাগ্য শেখায় না; বরং সমাজের ভেতরে থেকে দায়িত্বশীল ও সুন্দর জীবন গড়ার অনুপ্রেরণা দেয়। তিনি নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন, খেতে-খামারে পরিশ্রম করেছেন, পরিবারের দেখাশোনা করেছেন এবং সাধারণ মানুষের কাতারে মিশে জীবন কাটিয়েছেন।
পবিত্র কোরআনের সেই চিরন্তন ভারসাম্যের শিক্ষাই যেন তাঁর জীবনে প্রতিফলিত হয়েছিল—যেখানে পরকালের কল্যাণ অনুসন্ধানের পাশাপাশি দুনিয়ার বৈধ অংশটুকু ভুলে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা কাসাস, আয়াত: ৭৭)
আলী (রা.)-এর এই শিক্ষা আজকের বিভক্ত ও অস্থির পৃথিবীতে আমাদের জন্য এক পরম পাথেয়। মানুষের প্রতি ভালোবাসা ও ন্যায়বোধ ছাড়া যেমন ধর্মীয় আচার প্রাণহীন হয়ে পড়ে, তেমনি স্রষ্টার চেতনা ছাড়া মানবিক মূল্যবোধও স্থায়ী ভিত্তি পায় না। খোদাভীতি আর মানবিকতার এই অপূর্ব সমন্বয়েই লুকিয়ে আছে মানুষের প্রকৃত সুখ ও আত্মিক প্রশান্তি।
সূত্র: তাহেরা কুতুবুদ্দিন, সেলফ-ট্রান্সেনডেন্স অ্যান্ড ভার্চু: পারসপেক্টিভস ফ্রম ফিলোসফি, সাইকোলজি অ্যান্ড থিওলজি, পৃ. ১২৫-১৩৬, রাউটলেজ, লন্ডন, ২০১৮
আলী (রা.) এর শেখানো ঋণ মুক্তির দোয়া

Source - www.prothomalo.com ↗