Bangladesh · 2026-11-24 10:00:00

কালো বডিস্যুটে শীত আসতে না আসতেই তাপমাত্রা বাড়িয়ে দিলেন লাস্যময়ী দেশি ডিভা

কালো বডিস্যুটে শীত আসতে না আসতেই তাপমাত্রা বাড়িয়ে দিলেন লাস্যময়ী দেশি ডিভা
শীত আসি আসি ভাব আকাশে বাতাসে। কিন্তু কালো বডিস্যুটে শীত আসতে না আসতেই তাপমাত্রা বাড়িয়ে দিলেন এই লাস্যময়ী দেশি ডিভা। বোল্ড লুকে এমনিতেই বেশ নিঃসংকোচ অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী নুসরাত ফারিয়া। সাম্প্রতিক এই অল ব্ল্যাক লুকে এলিভেটরের ডার্ক অ্যাটমোসফিয়ারে এই ছবিগুলো যেমন স্টাইলিশ তেমনি আবেদনময়।
কালো বডিস্যুটে আবেদন ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া সঙ্গে আছে ম্যাচিং কালো ব্লেজার কিছুটা ওভারসাইজড ব্লেজার কখনও আবার ওয়ান শোল্ডার লুকে পরেছেন তিনি বডিস্যুটের কাটে রাখঢাক নেই কোনও। ক্লিন অ্যান্ড বোল্ড যাকে বলে। ডিপ ভি নেকে বেড়েছে আবেদন নুসরাত ফারিয়ার চমৎকার ফিগারে মানিয়ে গেছে এই বোল্ড ড্রেস আপ পায়ে আছে কালো স্টকিংস আর রেট্রো স্টাইল সাদা পাথরের
হিল জুতা আপডু করেছেন তিনি এক দিকে ব্যাংস রেখে কানে আছে বড় রূপালি হুপ দুল সেমিম্যাট ন্যুড প্যালেটের লিপস, ফলস আই ল্যাশ, ঘন আইব্রো আর গ্ল্যাম লুকে কিছুটা হার্শ ভাব সব মিলিয়ে এই উষ্ণতা ছড়ানো বডিস্যুটের লুকে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন নুসরাত ফারিয়া ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗