মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর ফিরতে চাওয়ার ইচ্ছাকে উন্মাদনা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি এ বিষয়ে বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথাগুলো বলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, এটি একটা হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়, যে মুখপাত্র, যিনি এই দাবি করেছেন, এটা তাঁর একটা উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
একজন পলাতক আসামির পক্ষে কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর

একজন সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাইব্যুনালে পলাতক হিসেবে ঘোষণা করে বিচার চলছে—এমন ব্যক্তিরা দিল্লিতে প্রেস কনফারেন্স করছেন, বাংলাদেশ সীমান্ত আসছেন, এই আগরতলা, পেট্রাপোল আসছেন। বাংলাদেশ সরকারের এখানে ব্যর্থতা আছে?
জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তাঁরা কিছু করছেন না। এখন অন্য দেশে তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল অথবা এই দলের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি, এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে।’
আসামিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বার্তা দিত চাই। তাদের (আওয়ামী লীগের নেতারা) কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেন, তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।’

Source - www.prothomalo.com ↗