সকাল সাতটায় সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছেই চোখে পড়ল এক ভিন্ন জগৎ। সারি সারি বিশাল সব দোতলা-তিনতলা লঞ্চ, হকারদের হাঁকডাক, যাত্রীদের ব্যস্ততা আর বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা নৌযান। নির্ধারিত লঞ্চ প্রিন্স আওলাদ-৭-এ উঠতেই শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত নৌভ্রমণ। চারদিকে একের পর এক লঞ্চের বাঁশি বাজছে। মানুষের ছোটাছুটি আর নৌযানগুলোর আসা-যাওয়ায় বুড়িগঙ্গা তখন পুরোদস্তুর ব্যস্ত। কালচে পানির ওপর দিয়ে ছুটে চলছে ছোট-বড় নৌযান। বাতাসে ভেসে আসছে নদীর চেনা আঁশটে গন্ধ। এর মধ্যেই আমাদের মনে জমছে উচ্ছ্বাসের সঙ্গে অজানা এক উৎকণ্ঠা। ঘড়ির কাঁটায় আটটা বাজতেই লঞ্চের ভোঁ বেজে উঠল। সাদা ফেনা তুলে ধীরে ধীরে এগিয়ে চলল লঞ্চ। পেছনে পড়ে রইল সদরঘাটের কোলাহল, সামনে অপেক্ষা করছে নদীর বুকে একটি অন্য রকম দিন।
মনে হচ্ছিল দিনটি যেন খুব দ্রুত ফুরিয়ে গেল

১৩ নভেম্বর, শুক্রবার প্রথম আলো বন্ধুসভার আয়োজনে নৌবিহার। গন্তব্য সদরঘাট থেকে চাঁদপুর। বন্ধুত্ব, আনন্দ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ। জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ‘এসো মিলি জলধারা ২.০’ শিরোনামের এই আয়োজন পরিণত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের মিলনমেলায়। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে এ অনুষ্ঠানে অংশ নেন ৮৬টি বন্ধুসভার ১ হাজার ১৫০ জন সক্রিয় বন্ধু, প্রাক্তন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।
বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও মেঘনা—চার নদীর বুকে এগিয়ে চলা এই যাত্রায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, আনন্দ-আড্ডা, মতবিনিময় ও সাংগঠনিক মিলনমেলা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বন্ধুরা যেমন আনন্দে মেতেছেন, তেমনি একে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে ৪০টি সম্মাননা। বৃক্ষরোপণ, সহমর্মিতার ঈদ ও বর্ষসেরা বন্ধুসভাসহ নানা উদ্যোগে বন্ধুদের কাজের স্বীকৃতি এই আয়োজনকে দিয়েছে আলাদা মাত্রা।
ময়মনসিংহ বন্ধুসভা থেকেও ছিল উচ্ছ্বসিত অংশগ্রহণ। আমরা ১৯ জন বন্ধু একসঙ্গে এই আয়োজনে যোগ দিয়েছি। ঢাকায় অবস্থান করলেও বন্ধু শাকিল অংশ নিয়েছেন ময়মনসিংহ বন্ধুসভার হয়েই। দূরত্ব তাঁকে বন্ধুসভার পরিচয় থেকে আলাদা করতে পারেনি; বরং একই বন্ধুসভার পরিচয়ে একসঙ্গে যুক্ত হওয়ার আনন্দ আমাদের অংশগ্রহণকে আরও অর্থবহ করে তুলেছে।
প্রথমবার এত বড় পরিসরের আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ময়মনসিংহ বন্ধুসভা থেকে অংশ নেওয়া একমাত্র নারী বন্ধু সানজিদা দোলনা। ভার্চ্যুয়াল মাধ্যমে সারা দেশের অনেক বন্ধুর সঙ্গে তাঁর পরিচয় ও যোগাযোগ। তাঁদের অনেকের সঙ্গেই এত দিন পরিচয় ছিল ভার্চ্যুয়াল–জগতে। এবার সরাসরি দেখা ও পরিচিত হওয়ার সুযোগ পেয়ে আনন্দিত তিনি। লেখালেখির প্রতি গভীর আগ্রহ এবং বন্ধুসভা ও বন্ধুদের প্রতি নিখাদ ভালোবাসা তাঁকে এই আয়োজনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে। কারও কাছে এটি ছিল প্রথম নৌভ্রমণের অভিজ্ঞতা, কারও কাছে দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দ। আবার কেউ নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হয়ে খুঁজে পেয়েছেন সাংগঠনিক কাজের নতুন অনুপ্রেরণা। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি মিলেই তৈরি হয় বন্ধুত্বের এক বৃহৎ মিলনমেলা।
কথাসাহিত্যিক আনিসুল হক স্যারের সঙ্গেঢাকার প্রাণকেন্দ্র ঘেঁষে বয়ে চলা বুড়িগঙ্গা নদীর ঐতিহাসিক গুরুত্ব ও কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো। দুই পাড়ে গড়ে ওঠা কলকারখানা, ডকইয়ার্ডে মেরামতরত জাহাজ আর ছোট ছোট ডিঙিনৌকার মাঝিদের দাঁড় বাওয়ার দৃশ্য দেখতে দেখতে লঞ্চ এগিয়ে চলল। পানির রং কিছুটা কালচে হলেও সকালের মিষ্টি রোদ পড়ে নদীতে এক মায়াবী আভা তৈরি হয়। শহরের ব্যস্ত জীবনের সঙ্গে এই নদীর সম্পর্ক যেন প্রতিটি দৃশ্যেই স্পষ্ট হয়ে উঠছিল।
প্রায় আধা ঘণ্টা চলার পর ফতুল্লার কাছাকাছি এসে লঞ্চ ধলেশ্বরী নদীর পথে এগিয়ে চলল। দৃশ্যপটও বদলে যেতে শুরু করল। বুড়িগঙ্গার তুলনায় ধলেশ্বরী বেশ প্রশস্ত। দুই তীরে সবুজ গাছপালা, সারি সারি ইটভাটা আর মাঝেমধ্যে জেলেদের মাছ ধরার দৃশ্য চোখে পড়ল। নদীর বুক চিরে বয়ে আসা শীতল বাতাস মুহূর্তেই শহরের সব ক্লান্তি ভুলিয়ে দিল। লঞ্চের রেলিংয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল, শহরের কোলাহল পেছনে ফেলে আমরা যেন প্রকৃতির আরও কাছাকাছি চলে এসেছি।
ধলেশ্বরী ধরে আরও কিছুটা এগোতেই নারায়ণগঞ্জের কলাগাছিয়া-সংলগ্ন এলাকায় চোখে পড়ল শীতলক্ষ্যা নদীর মোহনা। শীতলক্ষ্যার তীরে গড়ে উঠেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও নদীবন্দর। দূর থেকে দেখা গেল সারি সারি মালবাহী কার্গো জাহাজ, সিমেন্ট কারখানা আর পাটকলের বিশাল সব স্থাপনা। দুই নদীর মিলনস্থলে পানির স্রোত ও ঢেউয়ের খেলা বেশ উপভোগ্য ছিল। শিল্পাঞ্চলের কর্মচাঞ্চল্য আর নদীর প্রবাহ মিলেমিশে এখানে তৈরি করেছে এক ভিন্ন দৃশ্যপট। নদীর বাঁক পেরিয়ে লঞ্চটি এগিয়ে চলল নতুন গন্তব্যের দিকে।
জলরাশি ভেদ করে লঞ্চ চলছে। আমরা দেখছি নদী। নদীর অনেক রূপ। এই কালো, এই সবুজ, এই নীল। নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে আবিষ্কার করি, নদীর এত রং আসলে রোদ আর মেঘের খেলা। কখনো পানিতে রোদের ঝিলিক, কখনো মেঘের ছায়া। বাতাসে গা এলিয়ে দিয়ে তাই আকাশ দেখি, মেঘেদের ওড়াউড়ি দেখি। দেখি দূরের গ্রাম আর জেলেদের জীবন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে দূরে এমন দৃশ্যের মধ্যে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা।
মুন্সিগঞ্জের গজারিয়া পেরোতেই আমাদের লঞ্চ এসে পড়ল বিশাল মেঘনা নদীতে। মেঘনায় প্রবেশ করার অনুভূতিটাই অন্য রকম! চোখের সামনে হঠাৎ করেই যেন এক অসীম জলরাশি খুলে গেল। এক কূল থেকে অন্য কূল প্রায় দেখাই যায় না। নদীর বিশালতা আর ঢেউয়ের দোলায় লঞ্চের রেলিংয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেন কোনো সাগরের বুক চিরে এগিয়ে চলেছি।
মেঘনার বুকে দেখা মিলল ইলিশ ধরার অসংখ্য ছোট ছোট নৌকার। জেলেরা জাল ফেলছেন, আর আকাশে সাদা গাঙচিলের দল লঞ্চের পেছন পেছন উড়ে বেড়াচ্ছে। দুপুরের কড়া রোদ মেঘনার রুপালি ঢেউয়ে পড়ে যেন হীরার মতো ঝিকমিক করছিল। নদীর বিশাল জলরাশি, দূরের নৌকা আর পাখিদের ওড়াউড়ি—সব মিলিয়ে মেঘনার রূপ যেন অন্য সব নদীর দৃশ্য থেকে আলাদা।
নদীর বুক চিরে বয়ে আসা শীতল বাতাস মুহূর্তেই শহরের সব ক্লান্তি ভুলিয়ে দিললঞ্চ যখন মেঘনার বুকে, তখন বেলা গড়িয়ে দুপুর। নিচতলার পাটাতনে চলছিল সাংস্কৃতিক পরিবেশনা, সাংগঠনিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। প্রথম নৌবিহারের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে আমাকেও মঞ্চে ডেকে নিলেন উপস্থাপক সম্রাট। নিজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা বলার সুযোগ পেয়ে ভালো লাগছিল। লঞ্চের চলার গতির সঙ্গে তাল মিলিয়ে চলছিল গান, নাচ ও আবৃত্তি। ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু মিনহাজুর রহমান ও মো. উজ্জ্বল গান পরিবেশন করে মাতিয়ে তোলেন উপস্থিত বন্ধুদের। নদীর বুকে চলতে চলতে এমন সাংস্কৃতিক আয়োজন যেন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
নদীর বুকে চলছিল আনন্দ-উচ্ছ্বাস, পাশাপাশি ছিল বন্ধুদের কাজের স্বীকৃতি দেওয়ার পর্ব। দুপুরের খাবারের আগে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বন্ধুসভাগুলোকে দেওয়া হয় ৪০টি সম্মাননা। বৃক্ষরোপণ ও একটি ভালো কাজ—এই দুই বিভাগে সেরা দশের মধ্যে জায়গা করে নেয় ময়মনসিংহ বন্ধুসভা। আগের বছর চারটি বিভাগেই বর্ষসেরা বন্ধুসভার স্বীকৃতি অর্জন করেছিল ময়মনসিংহ বন্ধুসভা। এবারের অর্জনও বন্ধুদের জন্য ছিল আনন্দ ও অনুপ্রেরণার। আগের বছরের সাফল্যের ধারাবাহিকতায় নতুন স্বীকৃতি বন্ধুদের আগামী দিনের কাজেও উৎসাহ জোগাবে।
দুপুরে কাচ্চি বিরিয়ানি খেয়ে বন্ধুরা যখন নিজ নিজ বন্ধুসভার কেবিনে একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখনই এক মিষ্টি চমক নিয়ে হাজির হলেন যশোর বন্ধুসভার বন্ধুরা। তাঁদের হাতে ছিল যশোরের বিখ্যাত গুড়ের মোয়া ও খই। কেউ নিচ্ছেন মোয়া, কেউ খই, কেউবা মুড়ি। আমি নিয়েছি দুটিই। খাবারের স্বাদের পাশাপাশি মুহূর্তটি হয়ে উঠেছিল আন্তরিকতা বিনিময়ের উপলক্ষ। নিজ নিজ এলাকার ঐতিহ্য ও খাবার অন্য বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেও যে বন্ধুত্বের এক অনন্যসৌন্দর্য রয়েছে, তা অনুভব করলাম সেদিন। দূরদূরান্ত থেকে আসা বন্ধুদের মধ্যে পরিচয় ও আন্তরিকতার সেতুবন্ধ গড়ে ওঠে এমন ছোট ছোট মুহূর্তেই। এক দিনের প্রতিটি মুহূর্তে ছিল নতুন অভিজ্ঞতা, নতুন আনন্দ। কখনো নদীর দিকে তাকিয়ে থাকা, কখনো পরিচিত-অপরিচিত বন্ধুদের সঙ্গে গল্পে মেতে ওঠা, আবার কখনো কোনো আয়োজন ঘিরে একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করা—সব মিলিয়ে সময়টা হয়ে উঠেছিল স্মরণীয়।
এসো সখা প্রাণের মাঝেচার নদীর বুকে এক দিনের এই যাত্রায় শুধু প্রকৃতির রূপই দেখা হয়নি, পরিচিত হয়েছি নানা প্রান্তের মানুষের সঙ্গে। ভার্চ্যুয়াল পরিচয় থেকে সামনাসামনি বন্ধুত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময় থেকে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সবকিছুই আয়োজনটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
সন্ধ্যা গড়িয়ে যখন আয়োজনের সমাপ্তি হলো। তখন মনে হচ্ছিল, দিনটি যেন খুব দ্রুত ফুরিয়ে গেল। কিন্তু এমন আয়োজনের আনন্দ শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, একসঙ্গে কাটানো সময় আর ছোট ছোট স্মৃতি দীর্ঘদিন মনের ভেতর থেকে যায়। নদীর স্রোত যেমন নিজের গতিতে বয়ে চলে, তেমনি বন্ধুত্বের সম্পর্কও সময় ও দূরত্ব পেরিয়ে এগিয়ে যায়।
‘এসো মিলি জলধারায় ২.০’ নানা প্রান্তের বন্ধুদের একসূত্রে বাঁধার, নতুন সম্পর্ক গড়ার এবং পুরোনো বন্ধন আরও দৃঢ় করার এক স্মরণীয় আয়োজন। নদীর বুকে কাটানো দিনটি হয়তো শেষ হয়েছে, কিন্তু বন্ধুত্বের যে নতুন ধারা তৈরি হয়েছে, তা বয়ে যাবে আগামী দিনের পথেও।
সাবেক সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗