বাংলাদেশ ও বিশ্বপরিচয়
∎ সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: স্বাধীনতার ঘোষণা কে ও কখন দিয়েছিলেন?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন।
প্রশ্ন: কৃষিভিত্তিক সমাজব্যবস্থা গড়ে ওঠে কীভাবে?
উত্তর: প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে তার মাংস খেত। তারপর তারা ফসল ফলাতে শেখে এবং এভাবেই কৃষিভিত্তিক সমাজব্যবস্থা তৈরি করে।
প্রশ্ন: নারীশিক্ষা প্রসারের জন্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো।
উত্তর: নারীশিক্ষা প্রসারের জন্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ হলো—
১. প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। দেশের সামগ্রিক অর্থনীতির সামর্থ্যই ‘জিডিপি’

২. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান।
প্রশ্ন: UNICEF–এর পূর্ণরূপ কী? এটি কাদের সেবা প্রদান করে?
উত্তর: এর পূর্ণরূপ হলো UNICEF–United Nations International children’s Emergency Fund। এটি বিভিন্ন দেশের,
বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে।
প্রশ্ন: ‘জিডিপি (GDP)’ ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য জিডিপি হিসাব করা হয়।
জিডিপি ধারণাটি হলো মোট দেশজ উৎপাদনের হিসাব। দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতিবছর উৎপাদিত সব দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন (GDP)। তবে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ বা ব্যবসা করে দেশে রেমিট্যান্স পাঠান, তা জিডিপির অন্তর্ভুক্ত হয় না।
প্রশ্ন: ‘মাতা–পিতার কর্মস্থল পরিবর্তন কিশোর অপরাধের একটি কারণ’—ব্যাখ্যা করো।
উত্তর: মাতা–পিতার কর্মস্থল পরিবর্তন কিশোর অপরাধের একটি কারণ। যেসব মাতা–পিতা বারবার কর্মস্থল পরিবর্তন করেন, তাঁদের সন্তানেরা নতুন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। সঙ্গী বা বন্ধু নির্বাচনেও তাদের সমস্যা হয়। এভাবে সঙ্গদোষেও কেউ কেউ অপরাধী হয়ে ওঠে।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Source - www.prothomalo.com ↗