Bangladesh · 2026-11-24 10:48:30

রংপুরে চারজনকে কারা, কেন, কীভাবে হত্যা করলেন, ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দিয়ে জানাবে ডিবি

রংপুরে চারজনকে কারা, কেন, কীভাবে হত্যা করলেন, ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দিয়ে জানাবে ডিবি
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির দাবি, এই ঘটনার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান।
রংপুরে চার খুন : খেজুরের বিচি, শসা ও গামছায় আসামিদের ডিএনএওই দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে কারাগারে আছে জানিয়ে সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে তাঁদের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, মামলাটি ডিবির হাতে আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করতে হয়। এ প্রক্রিয়ায় আদালত পুলিশেরও ভূমিকা আছে। এসব কার্যক্রম শেষে ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে।
রংপুরে হত্যার শিকার গণপতি চক্রবর্তীর বাড়ির আলমারি ও ড্রয়ার খুলে তছনছ করা ছিলনমুনায় দুই আসামির ডিএনএ
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলে দাবি ডিবির।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।
ঘটনার পর দুই দফায় ঘটনাস্থল থেকে ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ ও দুই আসামির রক্তের নমুনা।
রংপুরে চার খুন নিয়ে আসকের প্রাথমিক তথ্যানুসন্ধান: কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো প্রশ্ন রয়েছেজিন্নাত আলীর ভাষ্য, শুধু ডিএনএ পরীক্ষার প্রতিবেদন নয়, উদ্ধার হওয়া আলামত, গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে।
এ হত্যাকাণ্ডের পর পরিবারের দুই নারী সদস্য ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে ডিএনএ পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশচুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড
জিন্নাত আলীর ভাষ্য, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০–৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে খবর পেয়েছিলেন আসামিরা। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার আছে বলেও তাঁদের ধারণা ছিল। মূলত চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে তাঁরা পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন।
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলে–মেয়ের লাশ উদ্ধারচলতি বছরের ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ আগস্ট গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জীকে। পরদিন ২৪ আগস্ট মামলাটির তদন্তের দায়িত্ব পায় মহানগর ডিবি পুলিশ। এর পর থেকে মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক জিন্নাত আলী।

Source - www.prothomalo.com ↗