তারা সকাল ৯টায় ইউনিয়ন পরিষদে এসে অপেক্ষা করলেও সচিবের দেখা মেলে সকাল ১০টা, কখনো ১১টায়। কোনো কোনো দিন দুপুর গড়িয়ে গেলেও তিনি অফিসে আসেন না। কখন অফিসে আসবেন, তা জানতে ফোন করলেও খারাপ আচরণ করেন বলে অভিযোগ তাদের। এতে গোপালপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।