শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আজ প্রথমে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করে। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। আজ শুরু হলো যুক্তিতর্ক।
এ মামলার একমাত্র
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার যুক্তিতর্ক শুরু, সরাসরি সম্প্রচার হচ্ছে

আসামি জিয়াউল আহসান। তিনি কারাগারে আছেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বিচারকাজে অংশ নিচ্ছেন।
Source - www.prothomalo.com ↗