Bangladesh · 2026-11-24 12:41:44

শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ের ব্যতিক্রমী ক্যারিয়ার

শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ের ব্যতিক্রমী ক্যারিয়ার
প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের ক্যারিয়ার বেশ ব্যতিক্রমী। প্রকৌশলী মা-বাবার সন্তান হয়েও তিনি শুরুতে প্রযুক্তি বা প্রকৌশল পেশা বেছে নেননি। বরং রান্নার প্রতি আগ্রহ থেকে পেশাদার শেফ হওয়ার প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি এনভিডিয়ার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
রান্নার প্রতি আগ্রহ থেকে ক্যারিয়ার
ম্যাডিসন প্রথমে প্রকৌশল বিষয়ে পড়ার কথা ভেবেছিলেন। তবে বাবার পরামর্শে বিশ্ববিদ্যালয়ে আবেদনের সিদ্ধান্ত পরিবর্তন করে ভর্তি হন যুক্তরাষ্ট্রের কুলিনারি ইনস্টিটিউট অব আমেরিকায়। ২০১২ সালে রন্ধনশিল্পে স্নাতক শেষ করেন তিনি। এরপর মিয়ামি, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর বিভিন্ন পেশাদার রান্নাঘরে কাজ করেন। পরে প্যারিসের লে কর্দন ব্লুতে মিষ্টান্ন তৈরির প্রশিক্ষণ নেন। লন্ডনে পড়েন মদ ও পানীয় বিষয়ে।
শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারেবিলাসপণ্য প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি খাতে
পরবর্তী সময়ে ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচে প্রায় চার বছর বিপণন ও ব্র্যান্ড উন্নয়নে কাজ করেন। ২০১৯ সালে লন্ডন বিজনেস স্কুলে বিপণন ও কৌশল বিষয়ে এমবিএ শুরু করেন। ২০২০ সালে এনভিডিয়ায় ইন্টার্ন হিসেবে যোগ দেন।
বাবার সঙ্গে ম্যাডিসন হুয়াং২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%এনভিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বে
বর্তমানে ৩৫ বছর বয়সী ম্যাডিসন এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে কাজ করছেন। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে ওমনিভার্স, কসমস ও আইজ্যাক প্ল্যাটফর্মের পণ্য ও প্রযুক্তি বিপণন।
গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে নিজের ক্যারিয়ারের তিনটি মূলনীতি তুলে ধরেন ম্যাডিসন—কাজে দক্ষতা, খুঁটিনাটির প্রতি গভীর মনোযোগ এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার মানসিকতা।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা

Source - www.prothomalo.com ↗