ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন বুলবুল। মৃত্যুর এক মাস আগেও জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে কাজ করেছেন।... বিস্তারিত