Bangladesh · 2026-11-24 12:38:34

লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং প্রয়োজনীয় কানেক্টিভিটি সুবিধা সমন্বিত বাজেট ফ্রেন্ডলি লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি (এফ০জেএন০০৪পিএলকে) নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ডেস্কটপের বিভিন্ন কম্পোনেন্ট আলাদাভাবে সেটআপ করার ঝামেলা ছাড়াই মনিটর ও কম্পিউটারকে একই ডিভাইসে সমন্বিত করে এটি ডেস্কে জায়গা সাশ্রয়ী ও পরিপাটি কর্মপরিবেশ তৈরি করতে সহায়তা করে।

এই বাজেট ফ্রেন্ডলি পিসি মুলত ব্যাংকিং সেক্টর, হসপিটাল সেক্টর, কর্পোরেট সেক্টর, গার্মেন্ট সেক্টর, স্কুল, বিভিন্ন ফার্মাসিটিউকালস, শপিং মল, সুপার শপ এর বিলিং কাউন্টার এবং দৈনন্দিন কাজ বাসায় বসে করার জন্য আদর্শ একটা চয়েজ।

ডিভাইসটিতে রয়েছে ইন্টেল প্রসেসর এন১০0, যার ৪টি কোর ও ৪টি থ্রেড এবং সর্বোচ্চ ৩.৪ গিগাহার্জ টার্বো ফ্রিকুয়েন্সি দৈনন্দিন কম্পিউটিং, ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন ও মাল্টিটাস্কিংয়ের জন্য উপযোগী পারফরম্যান্স প্রদান করে। এর সঙ্গে রয়েছে ৮জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই ৪.0 এনভিএমই এসএসডি, যা দ্রুত বুট টাইম, অ্যাপ্লিকেশন চালু করা এবং ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা দেয়। পাশাপাশি ইন্টেগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স সাধারণ অফিসের কাজ, ভিডিও দেখা ও দৈনন্দিন গ্রাফিক্স ব্যবহারে সহায়তা করে। ২৩.৮-ইঞ্চি সম্পুর্ণ এইচডি (১৯২০×১০৮০) আইপিএস ডিসপ্লে, যার ২৫০ নিটস ব্রাইটনেস ও ৯৯% এসআরজিবি কালার কভারেজ ছবি, ভিডিও ও বিভিন্ন কনটেন্ট উপভোগে স্বচ্ছ এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

অনলাইন যোগাযোগের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম প্রাইভেসি শাটারের সাথে ও ডুয়াল মাইক্রোফোন, যা ভিডিও কল, অনলাইন মিটিং ও ক্লাসের জন্য সুবিধাজনক। এর ২ওয়াট × ২ স্টেরিও স্পিকার পরিষ্কার অডিও অভিজ্ঞতা প্রদান করে। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট সুবিধা। সঙ্গে ইউএসবি কিবোর্ড ও মাউস থাকায় আলাদা পেরিফেরাল কেনার প্রয়োজন ছাড়াই সহজে ব্যবহার শুরু করা যায়।

ক্লাউড গ্রে রঙের এই অল-ইন-ওয়ান পিসি এর সঙ্গে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি, যা ব্যবহারকারীদের বিক্রয়-পরবর্তী সেবা গ্রহণে বাড়তি নিশ্চয়তা প্রদান করেে। শীতকালীন বিশেষ অফারে এই অল-ইন-ওয়ান পিসি এখন আরও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাচ্ছে। ৬৫,০০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৬১,৬৯৯ টাকায় কম্প্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রয়োজনীয় সব সুবিধার সমন্বয়ে নিজের কর্মক্ষেত্রকে আরও আধুনিক করে তোলার সুযোগ দিচ্ছে এই ডিভাইসটি।

বিস্তারিত জানতে এবং পণ্যটি সংগ্রহ করতে গ্রাহকরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ ব্রাঞ্চ ও অনুমোদিত ডিলার হাউজে যোগাযোগ করতে পারবেন।

Source - www.bd24live.com ↗