ভোলা চরফ্যাশনের সামরাজ ফিশারিঘাট। ভোরের আলো ফুটতেই একের পর এক মাছ ধরার ট্রলার ঘাটে ভিড়ছে। কোনো ট্রলার ফিরছে ঝুড়িভর্তি মাছ নিয়ে, কোনোটি ফিরছে শূন্য হাতে। সেসব ট্রলারে জেলেদের চোখে-মুখে হতাশার ছাপ।