বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়ে তারা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।