শরীর সুস্থ রাখতে নিয়মিত ফল খান অনেকে। শিশুদেরও ফল খাওয়ানো হয়। কারও পছন্দ কলা, কারও পেয়ারা। আমের মৌসুমে তো বটেই, সারা বছরই নানা রকম ফল থাকে খাবারের তালিকায়। কিন্তু প্রতিদিনের এসব ফলের মধ্যে ক্ষতিকর কিছু আছে কি না, তা জানতে চট্টগ্রামে পাঁচ ধরনের ফলের নমুনা পরীক্ষা করেছেন একদল গবেষক। তাতে পাওয়া গেছে পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি।
পরীক্ষায় সবচেয়ে বেশি পারদ পাওয়া গেছে পেয়ারা ও কলার কিছু নমুনায়। ক্রোমিয়াম বেশি পাওয়া গেছে আমে। আর পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় পাওয়া গেছে সিসা। কোনো কোনো ফলের নমুনায় একাধিক ক্ষতিকর ধাতুর উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি।
এসব ধাতু দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। গবেষকদের হিসাবেও সেই আশঙ্কার ইঙ্গিত মিলেছে। তবে গবেষকেরা বলেছেন, পারদের পরীক্ষার ফল এখনো চূড়ান্ত নয়। আরও পরীক্ষা করে তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যঝুঁকির হিসাবেও রয়েছে কিছু সীমাবদ্ধতা।
কলা-পেয়ারা-আমেও ক্ষতিকর সিসা-ক্যাডমিয়াম

গবেষণাটি পরিচালিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের নেতৃত্বে। এতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও যুক্ত ছিলেন। গবেষণাপত্রটি গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ অনলাইনে প্রকাশিত হয়। এটি সাময়িকীটির নভেম্বর মাসের ১৫৯তম খণ্ডে রয়েছে।
আয়েশা বেগম, অধ্যাপক, সিভাসু।পাঁচটি ফলের মধ্যে আমে ক্রোমিয়ামের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে। পেয়ারায় একাধিক ধাতুর উপস্থিতি একসঙ্গে বেশি ছিল।বাগান থেকে বাজার, তারপর পরীক্ষাগার
গবেষণার জন্য পাঁচ ধরনের ফল বেছে নিয়েছিলেন গবেষকেরা। সেগুলো হলো কলা, পেয়ারা, আম, পেঁপে ও আনারস। বাংলাদেশের মানুষের খাবারের তালিকায় পরিচিত এসব ফলে ক্ষতিকর ধাতু কতটা রয়েছে এবং সংগ্রহস্থলভেদে তার পরিমাণে কোনো পার্থক্য হয় কি না, সেটিই ছিল জানার বিষয়।
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আট মাস ধরে নমুনা সংগ্রহ করা হয়। এ জন্য তিন ধরনের জায়গা বেছে নেন গবেষকেরা—রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা, চট্টগ্রামের স্থানীয় বাজার ও সুপারশপ। প্রতিটি উৎস থেকে ১৫টি করে মোট ৪৫টি যৌথ নমুনা সংগ্রহ করা হয়।
ফলগুলো প্রথমে নেওয়া হয় সিভাসুর পরীক্ষাগারে। সেখানে পরিষ্কার পানিতে ধুয়ে খোসাসহ পুরো ফল শুকিয়ে গুঁড়া করা হয়। পরে বিশেষ যন্ত্রের সাহায্যে পাঁচ ধরনের ধাতুর পরিমাণ নির্ণয় করা হয় বিসিএসআইআরের ঢাকার পরীক্ষাগারে।
গবেষকেরা দেখতে চেয়েছিলেন, উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা ফলের সঙ্গে স্থানীয় বাজার ও সুপারশপের ফলের কোনো পার্থক্য রয়েছে কি না। পরীক্ষায় দেখা যায়, একই ধরনের ফল হলেও সংগ্রহস্থলভেদে ধাতুর পরিমাণ আলাদা। আবার একটি ফলের নমুনায় কোনো একটি ধাতু বেশি পাওয়া গেলেও অন্য ধাতুর উপস্থিতি ছিল তুলনামূলক কম।
গবেষণার তত্ত্বাবধায়ক ও সিভাসুর ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক ফলে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে উৎপাদন এলাকা, স্থানীয় বাজার ও সুপারমার্কেটের মধ্যে তুলনামূলক তথ্য আগে ছিল না। তাঁদের গবেষণা সেই ঘাটতি পূরণের একটি প্রচেষ্টা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৪-২৫ অর্থবছরের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়েছে। গবেষণাসংশ্লিষ্ট স্নাতকোত্তর পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সম্পৃক্ততাও ছিল।পেয়ারায় একাধিক ধাতু, আমে ক্রোমিয়াম
পরীক্ষায় সবচেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে সুপারমার্কেট থেকে সংগ্রহ করা আমে। প্রতি কেজিতে এর পরিমাণ ছিল ১ দশমিক ৯৫৮ মিলিগ্রাম। রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায়ও তুলনামূলক বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে, প্রতি কেজিতে ১ দশমিক ৫৪২ মিলিগ্রাম।
শুধু নির্দিষ্ট নমুনা নয়, পাঁচ ধরনের ফলের সামগ্রিক হিসাবেও ক্রোমিয়ামের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। ফলভিত্তিক গড় হিসাবে প্রতি কেজি আমে ১ দশমিক ৩৯৯ মিলিগ্রাম, পেঁপেতে ১ দশমিক ২৬৮, পেয়ারায় ১ দশমিক ২০০, কলায় ১ দশমিক শূন্য ৬৭ এবং আনারসে শূন্য দশমিক ৮৬৯ মিলিগ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে।
তবে গবেষণায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পেয়ারা। কারণ, এই ফলের বিভিন্ন নমুনায় একাধিক ধাতুর উপস্থিতি বেশি পাওয়া গেছে। সুপারমার্কেট থেকে সংগ্রহ করা পেয়ারায় প্রতি কেজিতে সর্বোচ্চ শূন্য দশমিক ৬৯১ মিলিগ্রাম পারদ পাওয়া গেছে। একই উৎসের কলায় পাওয়া গেছে শূন্য দশমিক ৪৭৮ মিলিগ্রাম। গবেষণাপত্রে তাজা ফলে পারদের গ্রহণযোগ্য মাত্রা প্রতি কেজিতে শূন্য দশমিক শূন্য ৩ মিলিগ্রাম ধরে তুলনা করা হয়েছে। সেই হিসাবে পেয়ারায় প্রায় ২৩ গুণ এবং কলায় প্রায় ১৬ গুণ পারদ পাওয়া যায়।
পেয়ারায় অন্য ধাতুর উপস্থিতিও পাওয়া গেছে। রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় প্রতি কেজিতে সর্বোচ্চ ১ দশমিক ৬৮৭ মিলিগ্রাম সিসা পাওয়া যায়। একই উৎসের পেয়ারায় পাওয়া গেছে শূন্য দশমিক শূন্য ৭৪ মিলিগ্রাম ক্যাডমিয়াম, যা গবেষণায় পাওয়া ক্যাডমিয়ামের সর্বোচ্চ মাত্রা।
অন্যদিকে সুপারমার্কেটের পেয়ারায় প্রতি কেজিতে শূন্য দশমিক ২৭২ মিলিগ্রাম আর্সেনিক পাওয়া গেছে। পাঁচ ফলের নমুনার মধ্যে এটিই আর্সেনিকের সর্বোচ্চ পরিমাণ। সবচেয়ে কম আর্সেনিক পাওয়া গেছে পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা আমে, প্রতি কেজিতে শূন্য দশমিক শূন্য শূন্য ৯ মিলিগ্রাম।
পেঁপে ও আনারসের নমুনায়ও ক্ষতিকর ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। স্থানীয় বাজারের পেঁপে ও আনারসে পারদ–সংক্রান্ত সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির হিসাব তুলনামূলক বেশি এসেছে। তবে সব ফলের নমুনায় একই পরিমাণ ধাতু পাওয়া যায়নি। যেমন পাহাড়ি এলাকার পেঁপেতে পারদের পরিমাণ ছিল প্রতি কেজিতে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য ২ মিলিগ্রাম। গবেষণার ফল সম্পর্কে আয়েশা বেগম বলেন, ‘পাঁচটি ফলের মধ্যে আমে ক্রোমিয়ামের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে। পেয়ারায় একাধিক ধাতুর উপস্থিতি একসঙ্গে বেশি ছিল।’
তবে পারদের পরিমাণ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছেন তিনি। কারণ, এই ধাতুর পরীক্ষায় কিছু কারিগরি সীমাবদ্ধতা ছিল। পরীক্ষার ফল যথার্থ কি না, তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রত্যয়িত মান ব্যবহার করা যায়নি। বেশি মাত্রার ফলাফলগুলো অন্য পরীক্ষাগারেও পুনরায় পরীক্ষা করা হয়নি।
আয়েশা বেগম বলেন, ‘পারদের এই ফলাফলগুলো গবেষণাপত্রে প্রাথমিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ, পরিমাপ পদ্ধতিতে কিছু কারিগরি সীমাবদ্ধতা ছিল, যা গবেষণাপত্রে স্বচ্ছভাবে উল্লেখ করা হয়েছে। স্বাধীন পুনর্বিশ্লেষণ ছাড়া এই সংখ্যা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না।’
ফল শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। কিন্তু ফলের সঙ্গে ক্ষতিকর ধাতু শরীরে প্রবেশ করলে, বিশেষ করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করলে, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
গবেষকেরা ফলের নমুনায় ধাতুর উপস্থিতি নির্ণয়ের পাশাপাশি সেগুলো খাওয়ার ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির একটি হিসাব করেছেন। এ জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন ৬৫ কেজি এবং দৈনিক ফল খাওয়ার পরিমাণ ৯৫ দশমিক ৪ গ্রাম ধরে হিসাব করা হয়।
দূষণ এল কোথা থেকে
ফলের নমুনায় ক্ষতিকর ধাতুর উপস্থিতি পাওয়া গেলেও সেগুলো ঠিক কোথা থেকে এসেছে, তার উত্তর এখনো পাননি গবেষকেরা। দূষিত মাটি, সেচের পানি, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য কিংবা পরিবেশের অন্যান্য উৎস থেকে এসব ধাতু ফলের মধ্যে প্রবেশ করতে পারে। ফল সংগ্রহের পর পরিবহন, সংরক্ষণ ও মোড়কজাত করার বিভিন্ন পর্যায়েও দূষণের আশঙ্কা থাকতে পারে। তবে চট্টগ্রামের ফলের ক্ষেত্রে কোন উৎস কতটা দায়ী, তা এই গবেষণায় পরীক্ষা করা হয়নি।
গবেষকেরা দেখেছেন, যেসব নমুনায় আর্সেনিকের উপস্থিতি বেশি ছিল, সেগুলোতে পারদের উপস্থিতিও বেশি থাকার প্রবণতা রয়েছে। দুটি ধাতুর উৎস একই হতে পারে বলে এই ফল থেকে ধারণা পাওয়া যায়। তবে একই সঙ্গে উপস্থিত থাকার অর্থ এই নয় যে ধাতু দুটি একই উৎস থেকে এসেছে।
আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, দূষণের উৎস জানতে হলে মাটি, সেচের পানি, সার, কীটনাশক, আগাছানাশক এবং ফলের মোড়ক আলাদাভাবে পরীক্ষা করতে হবে। তাঁদের গবেষণায় এসব পরীক্ষা করা হয়নি। তাই নির্দিষ্ট কোনো উৎপাদন এলাকা, বাজার কিংবা সুপারমার্কেটকে দূষণের জন্য দায়ী করার সুযোগ নেই।
সাধারণ মানুষের করণীয় সম্পর্কে আয়েশা বেগম বলেন, ‘আমাদের এই গবেষণা শুধু খোসাসহ পুরো ফলের ওপর করা। খোসা ছাড়ালে বা ধুয়ে নিলে ফলের ভারী ধাতুর পরিমাণ আসলে কতটা কমে, সেটা আমরা এখনো জানি না।’ তাঁর মতে, এসব প্রশ্নের উত্তর পেতে আরও গবেষণা প্রয়োজন। শুধু একবার ফল পরীক্ষা করেই সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না।
গবেষণার ফলাফল এখনো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন আয়েশা বেগম। তিনি বলেন, এটি একটি বড় গবেষণা প্রকল্পের অংশ। এখন পর্যন্ত ফল নিয়ে করা গবেষণাটি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৪-২৫ অর্থবছরের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়েছে। গবেষণাসংশ্লিষ্ট স্নাতকোত্তর পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সম্পৃক্ততাও ছিল।
গবেষণা দলে ছিলেন সিভাসুর ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আয়েশা বেগম, একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুল হক, বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক শাহ মো. শাহান শাহরিয়ার এবং সিভাসুর স্নাতকোত্তর শিক্ষার্থী অর্থিতা বড়ুয়া ও মাহদী আল হাসান রাহাত, তাসনিয়া খানম।
গবেষণাটি ফলের নিরাপত্তা নিয়মিত পরীক্ষার প্রয়োজনীয়তা সামনে এনেছে। আয়েশা বেগম মনে করেন, বাজারে বিক্রি হওয়া ফলের নমুনা বিভিন্ন মৌসুমে পরীক্ষা করতে হবে। পাশাপাশি কৃষিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, শিল্পকারখানার বর্জ্য এবং পরিবেশদূষণের সম্ভাব্য উৎসগুলোর ওপর নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, ‘এই ধরনের পরীক্ষা একবার করলেই হবে না। নিয়মিতভাবে, বিভিন্ন মৌসুমে এবং বাজারের বিভিন্ন স্তরে করতে হবে।’

Source - www.prothomalo.com ↗