Bangladesh · 2026-11-24 14:58:08

আন্তর্জাতিক মেকআপ ও হেয়ার আর্টিস্ট্রির ছোঁয়া ঢাকায় বসছে ‘FIBA Season 2’

আন্তর্জাতিক মেকআপ ও হেয়ার আর্টিস্ট্রির ছোঁয়া ঢাকায় বসছে ‘FIBA Season 2’
সৌন্দর্য ও রূপচর্চা শিল্পের আন্তর্জাতিক মানকে দেশের প্রফেশনালদের দোরগোড়ায় পৌঁছে দিতে আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো আয়োজন ফ্যান্সী ইন্টারন্যাশনাল বিউটি অ্যাওয়ার্ডস (FIBA Season-2)। আন্তর্জাতিক মানের মেকআপ ও হেয়ার আর্টিস্ট্রির কৌশল শেখার সুযোগ এবং সৌন্দর্য শিল্পের সর্বাধুনিক ট্রেন্ড নিয়ে সাজানো হয়েছে এই মেগা ইভেন্ট।

আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৭ হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা-তে বসবে এই আসর।

আয়োজকদের সূত্রে জানা গেছে, দেশের বিউটি ও ফ্যাশন ইন্ডাস্ট্রির পেশাজীবী এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই আয়োজনে থাকছে বেশ কিছু আকর্ষণীয় পর্ব-

সিগনেচার মাস্টারক্লাস: আন্তর্জাতিক শিল্পীদের সরাসরি তত্ত্বাবধানে এক্সক্লুসিভ কর্মশালা।

বিউটি সামিট: বিউটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও নানা দিক নিয়ে আলোচনা।

সেলুন এক্সপো: অত্যাধুনিক কসমেটিকস ও সেলুন সরঞ্জামের প্রদর্শনী।

বিউটি অ্যাওয়ার্ডস: রূপচর্চা ও মেকআপ শিল্পে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান।

এই আয়োজনে আন্তর্জাতিক অঙ্গন থেকে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পীরা। ইতোমধ্যে যাদের নাম নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ইরান থেকে সাদাফ জাফরজাদেহ ও সানাজ কাশানি, পাকিস্তান থেকে জনপ্রিয় মডেল ও ব্যক্তিত্ব নাদিয়া হুসেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকছেনরেজা কাশানি।

আয়োজকরা জানান, খুব শীঘ্রই আরও দুটি আন্তর্জাতিক মানের নাম এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে।

শেখার প্রতি এই বিনিয়োগ রূপচর্চা শিল্পীদের আগামী দিনের কাজের নতুন অনুপ্রেরণা ও স্বতন্ত্র পরিচয় তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ- 01984424265 অথবা www.fancyevents.org

Source - www.bd24live.com ↗