Bangladesh · 2026-11-24 14:57:34

বগুড়ার শেরপুরে করতোয়ায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে করতোয়ায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার অটোরিকশাচালক আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিউল খেলার ছলে বাড়ির কাছের করতোয়া নদীর ধারে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গীরা দ্রুত বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রাফিউলকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নদীতে পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে
ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Source - www.bd24live.com ↗