Bangladesh · 2026-11-04 15:16:11

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল থেকে গুলিবিদ্ধ হন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

The post ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗