রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার আওতাধীন বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি। ফায়ার সার্ভিস জানিয়েছে, চার জনের মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
The post রাজধানীর শাহ আলী এলাকায় বাসের ধাক্কায় রিকশার ৪ আরোহী নিহত appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
রাজধানীর শাহ আলী এলাকায় বাসের ধাক্কায় রিকশার ৪ আরোহী নিহত

Source - bangladeshdiplomat.com ↗