পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬ আয়োজন করছে গুলশান ক্লাব লিমিটেড। এ উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর ২০২৬) ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ক্রীড়া ও সৌহার্দ্যের এই মিলনমেলা শুরু হবে ২৬ নভেম্বর থেকে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
২০১৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনে ২০১৯ সালে ৯টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী ও ৯টি ইভেন্ট নিয়ে যে যাত্রার শুরু, ২০২৫ সালে তা পৌঁছেছে ২২টি ক্লাব, ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারী, ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে।
এবারের অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। ক্লাবগুলো প্রতিযোগিতা করবে ১৯টি ইভেন্টে: আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্নুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিস। গত আসরে অলিম্পিয়াডে যুক্ত হয়েছিল প্যাডেল ও ওয়েটলিফটিং। এবার নতুন করে যোগ হচ্ছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ।
২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু) বলেন, ‘এবার আমরা আরও বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করছি। সামাজিক ক্লাবগুলোকে একসুতোয় গাঁথাই এই ক্রীড়া আয়োজনের মূল লক্ষ্য।’ আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এবার মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ যুক্ত হওয়ায় আমাদের আরও অনেক সদস্য অংশ নেওয়ার সুযোগ পাবেন।’
সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Source - www.prothomalo.com ↗