স্টেডিয়ামের খোলা গ্যালারিতে সবাই বসে খেলা দেখছে। হঠাৎ ক্যামেরাম্যান গ্যালারির দিকে ফোকাস করেন। তখন বড় পর্দা ও টিভির স্ক্রিনে দেখা যায় দল বেঁধে বসে থাকা একদল কিশোরের মুখ। দুপুরের খাবার খেতে খেতে বেশ মজা করেই ম্যাচ উপভোগ করছিল ওরা।
ক্যামেরা নিজেদের দিকে তাক করা বুঝতেই ওদের আড্ডা বন্ধ হয়ে যায়। বড় পর্দায় নিজেদের মুখ দেখে চট করে মাথা নিচু করে মুখ লুকোয় ওরা। আর একে অন্যের দিকে তাকিয়ে হাসতে থাকে।
ধারাভাষ্যকারও মজা করে বলেন, স্টেডিয়ামের উল্টো পাশের স্কুলে থাকার মজাই আলাদা। স্কুল ফাঁকি দিয়ে এসে ধরা পড়ে গেছে ওরা। মজার ছলে ক্যামেরাম্যানও দ্বিতীয়বার ক্যামেরা ঘোরান ওদের দিকে। ওদের এই তড়িঘড়ি লুকিয়ে পড়ার ৩০ থেকে ৪০ সেকেন্ডের ভিডিওটি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
স্কুল বাংক দিয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে ভাইরাল তিন কিশোর, কী বললেন মা-বাবা

চলছিল ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা। টেস্টের শেষ দিন সবার জন্য স্টেডিয়ামে ঢোকা ছিল একদম ফ্রি। হয়তো সেই সুযোগ নিতেই স্কুলের সময় ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুবান্ধব নিয়ে খেলা দেখতে এসেছিল কিশোরেরা।
ইংরেজি বলতে গিয়ে ভুল হচ্ছে না তো? বাংলাদেশে বহুল প্রচলিত ১৫টি ভুল শব্দ ও বাক্যখেলা সম্প্রচার করা চ্যানেল সনি লিভ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘প্রিয় অভিভাবকরা, আমরা খুঁজে পেয়েছি আপনাদের সন্তানরা কোথায় আছে।’ এই পোস্ট ঘটনাটিকে আরও মজার করে তোলে। কারণ, খেলা দেখার চেয়েও তখন কিশোরদের কাছে গুরুত্বপূর্ণ ছিল কেউ যেন ওদের চিনে না ফেলে।
ঘটনাটি ঘটে গত ২৩ নভেম্বর। তারপর এক প্রতিবেদক কথা বলেন ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠের গ্যালারির ক্লাস ফাঁকি দেওয়া সেই স্কুলছাত্রদের সঙ্গে। সাক্ষাৎকারে তারা জানায়, ‘মা বিষয়টাকে মজার হিসেবে নিয়েছেন, আর বাবা গর্বিত।’ কীভাবে তারা হঠাৎ ভাইরাল হলো, সে গল্পটাও বেশ মজা করেই শোনায় ওরা।
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে যে লুকিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছিল, তা প্রথমেই স্বীকার করে নেয় তিন কিশোর। তবে এ জন্য খুব কড়া কোনো শাস্তি ওদের পেতে হয়নি। পুরো স্কুলের ময়লা পরিষ্কার করার মতো সাধারণ একটি কাজই ছিল শাস্তি। আর ওরাও কোনো অভিযোগ ছাড়াই তা মেনে নেয়।
প্রথমেই কথা বলে ফিটি। খুব সহজভাবে সততার সঙ্গে উত্তর দেয় সে। ফিটি বলে, ‘সত্যি বলতে, খেলা দেখতে স্কুল থেকে লুকিয়ে বের হওয়ার সময়ই আমরা ধরা পড়ে যাই।’
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকেক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে যে লুকিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছিল, তা প্রথমেই স্বীকার করে নেয় তিন কিশোরশাস্তি হিসেবে ওদের কি আটকে রাখা বা ডিটেনশন দেওয়া হয়েছিল? ফিটি জানায়, স্কুল কর্তৃপক্ষ তুলনামূলক হালকা শাস্তিই দিয়েছে। ওর কথায়, ‘হ্যাঁ, আমাদের ময়লা পরিষ্কার করার কাজ দেওয়া হয়েছে, তবে কোনো সমস্যা নেই। দিনশেষে আমার মনে হয়, সব মিলিয়ে ব্যাপারটা দারুণ। ’
সেই সাক্ষাৎকারে সবচেয়ে মজার দিক ছিল বাবা-মায়ের প্রতিক্রিয়া। ফিটি জানায়, ওর মা পুরো ব্যাপারটা বেশ মজা হিসেবেই নিয়েছেন। ক্লাস ফাঁকি দিয়ে ধরা পড়লে কোনো কিশোর সাধারণত এমনটা আশা করে না।
তবে বাড়িতে বিলির অভিজ্ঞতা ছিল একটু কঠিন। খবরটা শুনে বাবা-মা কী বলেছিলেন, তা জানায় ও। বিলি বলে, ‘সত্যি বলতে, আমার বাবা-মা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। তাঁরা আমার ওপর মোটেও খুশি ছিলেন না। তবু শেষে আমার মনে হয়, কাজটা দারুণ হয়েছে, এমন সুযোগ তো আর রোজ রোজ আসে না।’
প্রতিবেদক মজা করে জানতে চান, বাবা-মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কি না। বিলি সঙ্গে সঙ্গেই সেই কথা উড়িয়ে দেয়।
অন্যদিকে তিনজনের মধ্যে ফেলিক্সের অভিজ্ঞতা ছিল সবচেয়ে আনন্দের। টিভিতে ওদের দেখে ফেলিক্সের বাবা রাগ করার বদলে ছেলের জন্য গর্ব বোধ করেছেন। ফেলিক্স বলে, ‘বাবা আমাকে ভিডিওটা পাঠিয়েছিলেন। তিনি বেশ উপভোগ করেছেন, আর এখন আমাকে নিয়ে গর্বিত।’
সূত্র: ইয়াহু স্পোর্টস, ক্রিকেট নিউজ
প্রেজেন্টেশনের সময় কথা আটকে গেলে কী করব

Source - www.kishoralo.com ↗