Bangladesh · 2026-11-24 15:30:00

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার প্রকাশিত এক নতুন হিসাবে এ তথ্য উঠে এসেছে। বিপুল এই প্রাণহানি থেকে বোঝা যায়, যুদ্ধে নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে ভয়াবহ মূল্য দিতেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটা প্রস্তুত।
রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুটি রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের নতুন এ হিসাব প্রকাশ করেছে।
ইউক্রেনে প্রতি বর্গকিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে ২৭ রুশ সেনার প্রাণএ জন্য তারা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে ইউক্রেনপন্থী দুই হ্যাকার গোষ্ঠীর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন তথ্য ব্যবহার করেছে। বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করেছে।
কয়েক বছর ধরে রাশিয়ার যুদ্ধে সেনা নিহত হওয়ার সংখ্যা নিয়ে কাজ করছে মেদুজা ও মিডিয়াজোনা। এ জন্য তারা মূলত রাশিয়ার উত্তরাধিকারসংক্রান্ত নথি ও মৃত্যুসংবাদ বিশ্লেষণ করেছে। হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য তাদের বিশ্লেষণে নতুন বেশ কিছু সূত্র যোগ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সিভিল রেজিস্ট্রি এবং সরকার পরিচালিত তথ্য বিনিময়ব্যবস্থার তথ্য। এসব ব্যবস্থার মাধ্যমে বেনামি তথ্য রসস্ট্যাটে পাঠানো হয়, যা জাতীয় পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়।যুদ্ধে রাশিয়ার কত সেনা প্রাণ হারিয়েছেন, তা নিয়ে আগের হিসাবগুলোর তুলনায় নতুন এই হিসাবে নিহতের সংখ্যা অনেক বেশি।
ইউক্রেন যুদ্ধে কত সেনা হতাহত হয়েছেন, ক্রেমলিন রুশ জনগণের কাছ থেকে সে তথ্য গোপন রেখেছে। ফলে যুদ্ধের সম্মুখসারিতে কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত।
ইউক্রেনের রাস্তায় পড়ে আছে রুশ বাহিনীর সাঁজোয়া যান প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অদূর ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিতও তাঁর মধ্যে দেখা যাচ্ছে না। দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ও প্রচারণার শক্তিশালী সমন্বয়ে রুশ নেতা দেশের ভেতরে যুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন। একই সঙ্গে যুদ্ধের চড়া মূল্য নিয়ে জনগণের অসন্তোষও দমিয়ে রেখেছেন।
ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, বিবিসির তথ্য কয়েক বছর ধরে রাশিয়ার যুদ্ধে সেনা নিহত হওয়ার সংখ্যা নিয়ে কাজ করছে মেদুজা ও মিডিয়াজোনা। এ জন্য তারা মূলত রাশিয়ার উত্তরাধিকারসংক্রান্ত নথি ও মৃত্যুসংবাদ বিশ্লেষণ করেছে। হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য তাদের বিশ্লেষণে নতুন বেশ কিছু সূত্র যোগ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সিভিল রেজিস্ট্রি এবং সরকার পরিচালিত তথ্য বিনিময়ব্যবস্থার তথ্য। এসব ব্যবস্থার মাধ্যমে বেনামি তথ্য রসস্ট্যাটে পাঠানো হয়, যা জাতীয় পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়।
মস্কোতে রাশিয়ার একটি সেনাদলের কুচকাওয়াজনতুন এসব তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম দুটি দেখতে পেয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে রুশ সরকারের তথ্যভান্ডারে মৃত্যুর তথ্য নিয়মিতভাবে অনেক দেরিতে যুক্ত হয়। যেমন এ তথ্যে ২০২৬ সালের বেশির ভাগ এবং ২০২৫ সালের অনেক সেনার মৃত্যুর হিসাব নেই।
ইউক্রেন যুদ্ধ থেকে পুতিন আসলে কী চান

Source - www.prothomalo.com ↗