অশুভর বিনাশ ও বিশ্বলোকের শুচিতার কামনায় অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন বিজয়া সম্মিলন। অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশের (এএফইআরএমবি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি-অস্ট্রেলীয় কমিউনিটির সম্প্রীতি, ঐতিহ্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতি সংহতি প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পবিত্র বাণী পাঠ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘হয়ার ইজ জাস্টিস’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comঅনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ও নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের একাধিক সংসদ সদস্য, হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস, বিরোধীদলীয় নেতা কেলি স্লোনসহ ফেডারেল ও রাজ্য পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ নেতা ভিডিও বার্তার মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানান। পাশাপাশি সিডনির ১৬টি, আন্তরাজ্যের ৫টিসহ মোট ২১টি সংগঠন অনুষ্ঠানে শুভেচ্ছা জানায়।
সিডনিতে বিজয়া সম্মিলন অনুষ্ঠিত

অনুষ্ঠানের একাংশসাংস্কৃতিক পর্বে স্থানীয় ১৪টি সংগঠনের পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘জলের গান’-এর রাহুল আনন্দর সরাসরি সংগীত পরিবেশনা। স্থানীয় শিল্পীদের সহযোগিতায় তাঁর গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সনেট সাহা ও ইপ্সিতা দত্তর সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে সংগঠনের বোর্ড ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি সমীর সরকার।
Source - nagorik.prothomalo.com ↗