Bangladesh · 2026-11-24 16:26:47

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব ও ফি জমা দেওয়া যাবে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এর উপস্থিতিতে নগর ভবনে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এফসিএস, হেড অব রিটেইল অ্যান্ড সিএমএসএমই ব্যাংকিং এস এম এমদাদুল হক, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের প্রধান নাজিয়া খানম-সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই
সমঝোতা চুক্তির মাধ্যমে ডিএনসিসির রাজস্ব সংগ্রহ কার্যক্রমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অন্তর্ভূক্তি নাগরিকদের রাজস্ব পরিশোধে সহায়ক ভূমিকা পালন করবে এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে রাজস্ব ও সরকারি ফি আদায় কার্যক্রমকে আরও সহজ করবে।

Source - www.bd24live.com ↗