জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শ, কর্মসূচি ও মতপার্থক্য থাকতে পারে। তবে ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের প্রশ্নে কোনো বিভেদ থাকতে পারে না।