Bangladesh · 2026-11-24 17:15:13

৫৩ বলে ২০৪, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী

৫৩ বলে ২০৪, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী
অবিশ্বাস্য!
২৮ বলে সেঞ্চুরি। ৪০ বলে ১৫০। ৫২ বলে ২০০। এক ম্যাচেই সব রেকর্ড নিজের করে নিলেন ভারত ওপেনার বৈভব সূর্যবংশী।
আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
এর আগে দ্রুততম দেড় শ রানের ইনিংস সূর্যবংশীই খেলেছিলেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ১৫০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৫৯ বলে। আজ নিজের সেই রেকর্ড ভেঙেছেন ৪০ বলে ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে। দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড ভেঙেছেন চ্যাড বোয়েসের। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। সূর্যবংশী ডাবল সেঞ্চুরি করলেন ৫২ বলে। ভাবা যায়!
সূর্যবংশী ফিফটি করতে লেগেছিল ১৬ বল। মানে পরের ফিফটি করতে তাঁর লেগেছে মাত্র ১২ বল। সেঞ্চুরি করার পথে তিনি ছক্কা মেরেছেন ১৪টি। তাঁর এমন ইনিংসে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। আজ আরব আমিরাতের ২৫০ রানের জবাবে প্রথম ৫ ওভারে ভারত ‘এ’ দল তুলেছে ১০০ রান। লিস্ট এ ক্রিকেটে এটাই দ্রুততম দলীয় ১০০ রান।

Source - www.prothomalo.com ↗