চার দিন ধরে বরিশাল প্রধান ডাকঘরে টাকা তুলতে গিয়ে ফিরে আসছেন নগরীর দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা বাকেরা আহমেদ দীপা। সংসারের খরচ চালানোর জন্য আস্থার জায়গা হিসেবে পরিচিত পোস্ট অফিসে টাকা জমা রাখেন তিনি। প্রতি মাসে সেখান থেকে টাকা তুলে সংসারের খরচ চালান।
গত ১৮ নভেম্বর টাকা তুলতে বরিশাল প্রধান ডাকঘরে গেলে তাকে জানানো হয়, ইন্টারনেট সংযোগ চালু নেই। ঢাকায় সার্ভার সমস্যার কারণে লেনদেন বন্ধ রয়েছে।... বিস্তারিত