বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটে এসেছেন চার মন্ত্রী। তারা হলেন— বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।