Bangladesh · 2026-11-24 19:17:43

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই। এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)। মনির হোসেন ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজে, মাসুদ আল মারুফ ঢাকা মডেল ডিগ্রি কলেজে, তানভীর আহমেদ মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে এবং নাঈম মণ্ডল নগরের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।পুলিশ সুপার কামরুল হাসান বলেন, অনলাইন মাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন সাইট পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে ‘মেগাপারসোনাল ডটকম’ নামের একটি ডেটিং সাইটের সন্ধান পাওয়া যায়। সেখানে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মুঠোফোন নম্বর থেকে পুরুষদের প্রলুব্ধ করা হচ্ছিল। তাঁদের ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হতো। টাকা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে চ্যাট করার সুযোগ দেওয়া হলেও অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয়ে কথা বলতেন। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।
জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে সেখানে অনেক নারীর ছবি, অশ্লীল ছবি এবং বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বরসহ তথ্য পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে তিন মাস ধরে চক্রটির তৎপরতার তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁদের পরিচয় ও ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।
কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহচক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। নারীদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। জব্দ করা ডিভাইসগুলো আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।পুলিশ সুপার আরও বলেন, চক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। নারীদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। জব্দ করা ডিভাইসগুলো আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
এদিকে এ ঘটনায় ডিবির এসআই যুবরাজ দাস বাদী হয়ে আজ বিকেলে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। পরে সন্ধ্যায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে ওই সাতজনকে আদালতে সোপর্দ করা হয়। তবে আজ রিমান্ড শুনানি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ হেফাজতে থাকা চক্রের সদস্যদের সঙ্গে কথা বলে প্রথম আলো। তাঁদের মধ্যে ছাত্রদল নেতা নাঈম মণ্ডল দাবি করেন, তিন-চার মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেছেন। অ্যাপে যুক্তরাষ্ট্রের নম্বর ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে নারী পরিচয়ে মেসেজের মাধ্যমে কথা হতো এবং টাকা নিয়ে তাঁরা যোগাযোগ বন্ধ করে দিতেন।
আজিজুল হাকিম, সভাপতি, ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলনাঈম মণ্ডলের পুরো নাম রবিউল ইসলাম। তিনি ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে দলে পদ পেয়েছিলেন। আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘নাঈম মণ্ডলের পুরো নাম রবিউল ইসলাম। তিনি ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে দলে পদ পেয়েছিলেন। আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’
অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের অনুরোধ জানান পুলিশ সুপার কামরুল হাসান। অনলাইন প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত থানা বা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

Source - www.prothomalo.com ↗