‘শুয়া চান পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি’—গানটির সুর শুনলে আজও অনেকের মনে পড়ে একটি দরাজ কণ্ঠ। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার এই গান দিয়েই সারা দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন বারী সিদ্দিকী। তার কণ্ঠে ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’ ও ‘আমি একটা জিন্দা লাশ’ গানগুলোও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।... বিস্তারিত