খুলনা নগরীর তিন স্থানে গুলি, জনমনে আতঙ্ক

খুলনা নগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলি করা হয়েছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তার সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এছাড়া, নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং ‘দ্যা পালংকি’ নামের একটি রেস্টুরেন্টে গুলি চালানো হয়েছে।
Source - www.risingbd.com ↗