‘আমি এহানে ডাক্তার দেখাতি আইছি। চোখি সমস্যা ছেলো; বিনা মূল্যে ডাক্তার দেহায়ছি, চশমাও দেছে। পাঁচ বছর চোখি সমস্যায় ভুগতিছি। আগেও একবার এহানে ডাক্তার দেহায়ছি।’ বিনা মূল্যে চোখের চিকিৎসা পেয়ে কথাগুলো বললেন দীপালি দাস।’
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়। প্রায় ৭০০ রোগী চিকিৎসা নেন। দীপালি দাস তাঁদের একজন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে।
গাছবাড়িয়া গ্রামের মুন্সি জাহিদুর রহমান বলেন, ‘এখানে ফ্রি ডাক্তার আইছে শুনে, আইসে ডাক্তার দেহায়ছি। আমারে অপারেশনের কথা বলছে। কিন্তু আমি অপারেশন হব না। পরে ফ্রি একটা ওষুধ দেছে, আরেকটক বাইরে থেকে কিনতি কইছে।’
নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

বিনা মূল্যে চোখের চিকিৎসার এই আয়োজন করেছেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। এতে সহযোগিতায় রয়েছে খুলনার রূপসার রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল। হাসপাতালটির চিকিৎসক মনোজ দাসের নেতৃত্বে কর্মকর্তা, চিকিৎসক ও টেকনিশিয়ান মিলে ১০ জনের একটি টিম বিনা মূল্যে চোখের চিকিৎসার ক্যাম্পটি পরিচালনা করেন।
এ সময় সেবা নেওয়া রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী ৩৫০ জনকে ওষুধ এবং ৩০০ জনকে চশমা দেওয়া হয়। ১১০ জন ছানি রোগী বাছাই করা হয়। তাঁদের মধ্যে ৫০ জনকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খুলনায় নিয়ে বিনা মূল্যে সার্জারি করা হবে।
প্রায় ৭০০ রোগী বিনা মূল্যে চোখের চিকিৎসা নেনচেয়ারম্যান হওয়ার পর তৃতীয়বারের মতো এই আয়োজন করেছেন জানিয়ে বি এম বরকত উল্লাহ বলেন, ‘২০১০ সাল থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবার মোট ১২টি ক্যাম্প করেছি। আজকে আমার পক্ষ থেকে বিনা মূল্যে রোগীদের ওষুধ-চশমা প্রদান করা হয়েছে।’
বরকত উল্লাহ বলেন, ‘ছানি পড়া রোগীদের অপারেশন থেকে শুরু করে যাতায়াত, থাকা-খাওয়া সব খরচ বহন করবে রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।’

Source - www.prothomalo.com ↗